ছবিঃ সংগৃহীত
স্পোর্টস ডেস্ক : ভিয়েতনাম সফরের ঠিক আগ মুহূর্তে দল ছোট করলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ হাভিয়ের কাবরেরা। ২৮ সদস্যের প্রাথমিক দল থেকে ছয়জন খেলোয়াড়কে বাদ দিয়ে চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছেন তিনি।
গত এক সপ্তাহ ধরে ঢাকায় ক্যাম্প করে অনুশীলন করছিলেন ২৮ জন ফুটবলার। সেই তালিকায় নতুন সংযোজন হিসেবে ছিলেন ইংল্যান্ডের লেস্টার সিটির মিডফিল্ডার হামজা চৌধুরী, যিনি সরাসরি ভিয়েতনামের হ্যানয়ে দলের সঙ্গে যোগ দেবেন।
চূড়ান্ত দল থেকে বাদ পড়া ছয়জন হলেন গোলরক্ষক ইশাক আকন্দ, ডিফেন্ডার ইসা ফয়সাল, মনজুরুর রহমান মানিক ও শাকিল হোসেন, মিডফিল্ডার সোহেল রানা জুনিয়র এবং ফরোয়ার্ড রফিকুল ইসলাম।
বাংলাদেশ দল শুক্রবার রাতে ভিয়েতনামের উদ্দেশ্যে রওনা দেবে। সেখানে স্বাগতিকদের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে তারা। এরপর দলটি যাবে সিঙ্গাপুরে, যেখানে এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের শেষ ম্যাচে স্বাগতিকদের মুখোমুখি হবে।
চূড়ান্ত স্কোয়াড
গোলরক্ষক: মিতুল মারমা, সুজন হোসেন, মেহেদী হাসান শ্রাবণ।
ডিফেন্ডার: তারিক কাজী, রহমত মিয়া, শাকিল আহাদ তপু, আবদুল্লাহ ওমর, জায়ান আহমেদ, বিশ্বনাথ ঘোষ, সাদ উদ্দিন।
মিডফিল্ডার: হামজা চৌধুরী, শাহ কাজেম কিরমানি, শেখ মোরসালিন, জামাল ভূঁইয়া, সোহেল রানা, মোহাম্মদ হৃদয়, শমিত সোম।
ফরোয়ার্ড: আরমান ফয়সাল আকাশ, ইমন শাহরিয়ার, ফয়সাল আহমেদ ফাহিম, ফাহামেদুল ইসলাম, মিরাজুল ইসলাম, সুমন রেজা।
নিউজ ডেস্ক : গেল বছর আর্সেনালের কাছে ফাইনালে হেরেছিল বা...
স্পোর্টস ডেস্ক : ফোর্বসের জরিপে আয়ের দিক থেকে শীর্ষে পর্তুগালের তারকা ফ...
স্পোর্টস ডেস্ক : ২০২৬ বিশ্বকাপে খেলবেন কি না, সে বিষয়ে ধোঁয়া...
স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপকে সামনে রেখে নিজেদের কোচিং স্টাফের...
স্পোর্টস ডেস্ক: তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান শিশু-কিশো...

মন্তব্য (০)