ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্ক : ঈদের সাজ মানেই হাতে মেহেদির রঙিন ছোঁয়া। এই ঐতিহ্যবাহী সৌন্দর্য শুধু হাতকেই আকর্ষণীয় করে না, বরং উৎসবের আমেজও বাড়িয়ে দেয়। তবে মেহেদির নকশা যতই সুন্দর হোক, রং যদি গাঢ় না হয়, তাহলে পুরো সাজটাই ফিকে মনে হতে পারে।
অনেকেই অভিযোগ করেন, তাদের হাতে মেহেদির রং ঠিকমতো গাঢ় হয় না। আসলে মেহেদির রং নির্ভর করে ত্বকের ধরন, স্কিন টোন ও হাতের টেক্সচারের ওপর। একই মেহেদি ব্যবহার করলেও ভিন্ন মানুষের হাতে ভিন্ন রং দেখা যায়। তাই গাঢ় রং পেতে কিছু সহজ কৌশল মেনে চলা জরুরি।
মেহেদির রং গাঢ় করার কিছু কার্যকর উপায়:
১. লেবু-চিনির মিশ্রণ
মেহেদি শুকিয়ে গেলে লেবু ও চিনির মিশ্রণ লাগালে রং গাঢ় হয়। এক কাপ গরম পানিতে চিনি গুলে ঠান্ডা করে তাতে লেবুর রস মিশিয়ে নিন। এরপর হালকা করে হাতে লাগান।
২. লবঙ্গের ধোঁয়া
মেহেদি তুলে ফেলার পর লবঙ্গ গরম করে তার ধোঁয়া হাতে নিলে রং আরও গাঢ় লাল হয়। চাইলে লবঙ্গের তেলও ব্যবহার করা যেতে পারে।
৩. পানি ব্যবহার কমানো
মেহেদি তুলে ফেলার পর অন্তত ২৪ ঘণ্টা হাত বেশি পানি থেকে দূরে রাখুন। এতে রং দীর্ঘস্থায়ী ও গাঢ় থাকে।
৪. অ্যাসেনশিয়াল অয়েল ব্যবহার
রোজমেরি বা ইউক্যালিপটাস অয়েল কয়েক ফোঁটা ব্যবহার করলে মেহেদির রং আরও উজ্জ্বল হয়।
৫. নারিকেল তেল লাগানো
নারিকেল তেল ত্বক আর্দ্র রাখে এবং মেহেদির রং দ্রুত ফিকে হতে দেয় না। ফলে রং দীর্ঘ সময় ধরে গাঢ় থাকে।
মেহেদি শুকানোর সঠিক পদ্ধতি
মেহেদি দেওয়ার পর অনেকেই দ্রুত শুকানোর জন্য হেয়ার ড্রায়ার ব্যবহার করেন, যা ঠিক নয়। এতে নকশা নষ্ট হতে পারে এবং রংও ভালো আসে না। তাই স্বাভাবিকভাবে শুকাতে দেওয়া সবচেয়ে ভালো।
অতিরিক্ত কিছু পরামর্শ:
নিউজ ডেস্ক : যকৃত বা লিভার শরীরের সবচেয়ে পরিশ্রমী অঙ্গগুলোর একটি। প্রতিদ...
লাইফস্টাইল ডেস্ক: আজ ১২ জুন বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিব...
নিউজ ডেস্ক : স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসে প্রোটিনের গুরুত্ব বাড়ার সঙ্গে সঙ্গ...
নিউজ ডেস্ক : গরমে ঘাম জমে ত্বকে চুলকানি, র্যাশ কিংবা ঘামাচির সমস্যা অনেক...
নিউজ ডেস্ক : বিটরুটকে একটি অত্যন্ত পুষ্টিকর ও কম ক্যালোরিযুক্ত সুপারফুড ...

মন্তব্য (০)