ছবিঃ সংগৃহীত
বিনোদন ডেস্ক : সম্প্রতি ঈদে কর্মমুখর মানুষের বাড়ি ফেরা নিয়ে অনেক বাস কাউন্টারে টিকিটের মূল্য অতিরিক্ত রাখা হচ্ছে। সেই প্রসঙ্গে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম রবি জানান, এবার ঈদযাত্রায় কোথাও বেশি ভাড়া দিতে হচ্ছে না। ওই বিষয়টি নিয়ে মজা করেছেন জনপ্রিয় পালাকার কুদ্দুস বয়াতি।
বৃহস্পতিবার (১৯ মার্চ) ফেসবুকে তিনি এক পোস্টে তিনি লেখেন, ‘ঘটনা সত্য নাকি? শুনলাম অনেক জায়গায় বাস ভাড়া নিতে চাচ্ছে না। যাত্রীরা জোর করে ভাড়া দিচ্ছে।’
স্ট্যাটাসের নিচে মজা করে কুদ্দুস বয়াতী একটি মন্তব্যও করেছেন যা আরও বেশি আনন্দ দিচ্ছে তার ভক্তদের। সেখানে তিনি লেখেন, ‘আবার শুনলাম জোর করে দিলে উল্টো জরিমানা করতেছে’।
তার সেই পোস্টে ২ হাজারেরও বেশি রিয়েক্ট পড়েছে। মন্তব্য করেছেন আড়াই শতাধিক নেটিজেন।
বিনোদন ডেস্ক : ঢালিউড ইন্ডাস্ট্রিতে পরিচিত মুখ অভিনেত্রী শবন...
বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার দর্শকদের কাছে মৌসুমী ও ওমর সানী...
বিনোদন ডেস্ক: মা হয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী ...
বিনোদন ডেস্ক : নতুন অতিথির আগমনী বার্তা দিলেন অভিনেত্রী মৌসু...
বিনোদন ডেস্ক : চলতি মাসে ‘ডাকাতিয়া বাঁশি’ নামে এ...

মন্তব্য (০)