• জাতীয়

সান্তাহারে লাইন মেরামত শেষ,ট্রেন চলাচল শুরু

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ বগুড়ার আদমদীঘির সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস দুর্ঘটনার পর লাইনচ্যুত ৯টি বগি প্রায় ২০ ঘণ্টার চেষ্টায় সরিয়ে রেললাইন মেরামতের কাজ শেষ হয়েছে। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, আজ (বৃহস্পতিবার, ১৯ মার্চ) সোয়া ১১টা থেকে ট্রেন চলাচল আবার স্বাভাবিক হবে।

‎এর আগে গতকাল (বুধবার, ১৮ মার্চ) সন্ধ্যায় লাইনচ্যুত ৯টি বগি উদ্ধারে ঈশ্বরদী ও পার্বতীপুর থেকে দুটি রিলিফ ট্রেন আনা হয়। রাত সাড়ে ৮টার দিকে সান্তাহার স্টেশন মাস্টার খাদিজা খাতুন জানান, উদ্ধারকাজ দ্রুতগতিতে চলছে এবং যত দ্রুত সম্ভব ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে।

‎গতকাল (বুধবার, ১৮ মার্চ) দুপুর ২টার দিকে সান্তাহার জংশন স্টেশনের বাগবাড়ী দক্ষিণপাড়া এলাকায় ঢাকা থেকে আসা নীলসাগর এক্সপ্রেসের ৯টি বগি লাইনচ্যুত হয়। এ ঘটনায় প্রায় শতাধিক যাত্রী আহত হন।

‎দুর্ঘটনার খবর পেয়ে রেলওয়ে কর্তৃপক্ষ, পুলিশ ও ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করে। আহতদের আদমদীঘি ও নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়।

‎এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে সান্তাহার সহকারী স্টেশন মাস্টার শহিদুল ইসলাম রঞ্জুকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রেনের চালক পলাতক রয়েছেন। ঘটনা তদন্তে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

মন্তব্য (০)





image

ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার...

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমান ভবিষ্যৎ প্রজন্মের...

image

‎আধুনিক স্বাস্থ্যব্যবস্থা গড়তে গেটস ফাউন্ডেশনের সহযোগিতা ...

নিউজ ডেস্কঃ জনস্বাস্থ্য উন্নয়ন ও আধুনিক স্বাস্থ্যব্যবস্থা গড়...

image

‎টানা ৪ দিন বৃষ্টির আভাস

নিউজ ডেস্কঃ চার দিন দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি ও বজ্রবৃষ্টি...

image

রোহিঙ্গা সংকটের উৎপত্তি মিয়ানমারে, সমাধানও মিয়ানমারেই: প্...

নিউজ ডেস্ক : জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে নিউ...

image

রোহিঙ্গা সংকট সমাধানে যে ৫ প্রস্তাব রাখলেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক : জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে নিউ...

  • company_logo