• লিড নিউজ
  • জাতীয়

‎জুনের শেষ সপ্তাহে হেলথ কার্ড বিতরণ শুরু করা হবে: স্বাস্থ্যমন্ত্রী ‎

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আগামী জুন মাসের শেষ দিকে পাইলট প্রকল্পের আওতায় হেলথ কার্ড ও কৃষিকার্ড বিতরণ শুরু করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

‎বুধবার নরসিংদীর বেলাবো উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে পবিত্র ঈদুল ফিতর-২০২৬ উপলক্ষ্যে দুস্থ ও গরিব জনসাধারণের মাঝে মানবিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন ।

‎স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ১০ হাজার টাকা পর্যন্ত কৃষকদের কৃষিঋণ সুদসহ মওকুফ করে দিয়েছেন। এরই মধ্যে প্রতিটি ইউনিয়নের ইমাম, মুয়াজ্জিন, খাদেম, পুরোহিতদের সম্মানী ভাতা প্রদান কাজ শুরু হয়েছে।

‎বেলাবো-মনোহরদীকে মাদক ও দুর্নীতি মুক্ত করার ঘোষণা দিয়ে তিনি বলেন, আমার নির্বাচনী এলাকাসহ পর্যায়ক্রমে সারাদেশ থেকে দুর্নীতি, সন্ত্রাস ও মাদক নির্মূল করা হবে। প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ড বিতরণ উদ্বোধন করেছেন, সবাইকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে।

‎প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে দুস্থ ও গরিব জনসাধারণের মাঝে মানবিক সহায়তা বাবদ বেলাবো উপজেলার আটটি ইউনিয়নে দুই হাজার টাকা করে ১৯৩ জনকে ৩ লাখ ৮৬ হাজার টাকা নগদ অর্থ প্রদান করা হয়েছে।

‎উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাফসা নাদিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বেলাবো উপজেলা বিএনপির আহ্বায়ক আহসান হাবিব বিপ্লবসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

‎বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন ‎

নিউজ ডেস্কঃ সরকার দেশের বিমান পরিবহন খাত সম্প্রসারণের লক্ষ্য...

image

ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার...

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমান ভবিষ্যৎ প্রজন্মের...

image

‎আধুনিক স্বাস্থ্যব্যবস্থা গড়তে গেটস ফাউন্ডেশনের সহযোগিতা ...

নিউজ ডেস্কঃ জনস্বাস্থ্য উন্নয়ন ও আধুনিক স্বাস্থ্যব্যবস্থা গড়...

image

‎টানা ৪ দিন বৃষ্টির আভাস

নিউজ ডেস্কঃ চার দিন দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি ও বজ্রবৃষ্টি...

image

রোহিঙ্গা সংকটের উৎপত্তি মিয়ানমারে, সমাধানও মিয়ানমারেই: প্...

নিউজ ডেস্ক : জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে নিউ...

  • company_logo