• বিনোদন

আমি একদম নতুন এক মানুষ: পূর্ণিমা

  • বিনোদন

ছবিঃ সংগৃহীত

বিনোদন ডেস্ক : ঢালিউড অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা দীর্ঘদিন অভিনয় থেকে দূরে রয়েছেন। কিন্তু অভিনয় নিয়মিত না হলেও সামাজিক মাধ্যমে তার রয়েছে সরব উপস্থিতি। অভিনয়ের পাশাপাশি ব্যক্তিজীবন ও স্টাইল স্টেটমেন্ট— সব কিছু মিলিয়ে তিনি বরাবরই থাকেন আলোচনার কেন্দ্রে। সম্প্রতি সামাজিক মাধ্যমে তার নতুন লুক প্রকাশ পেয়েছে। এ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন অভিনেত্রী। তিনি তার নতুন হেয়ার বোটক্স, সুন্দর হেয়ার কালার এবং স্টাইলিশ হেয়ার কাট নিয়ে সন্তুষ্টির কথা জানিয়েছেন।

সামাজিক মাধ্যমে নিজের একগুচ্ছ ছবি শেয়ার করে নতুন লুক সম্পর্কে একটি পোস্ট দিয়েছেন পূর্ণিমা। শেয়ার করা ছবিতে দেখা গেছে, পরিপাটি সাজের সঙ্গে তার নতুন হেয়ারস্টাইল বেশ মানিয়েছে। বিশেষ করে সফট লেয়ার কাট, চকচকে হেয়ার ফিনিশ এবং ব্রাউনিশ কালার টোন তার লুকে এনে দিয়েছে এক ভিন্নমাত্রা।

সেই পোস্টের ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন—আমার নতুন হেয়ার বোটক্স, সুন্দর কালার আর এই স্টাইলিশ কাট— আমার ভীষণ পছন্দ হয়েছে। তিনি বলেন, মনে হচ্ছে— আমি একদম নতুন এক মানুষ। শুধু সামনের দিক থেকে নয়, পেছনের দিক থেকেও তার চুলের এই নতুন কাটটি সবার নজর কেড়েছে। পেছনের তার চুলের ভলিউম ও স্টাইলিং নজর কেছেড়ে নেটিজেনদের।

তিনি হেয়ার বোটক্স ট্রিটমেন্টের মাধ্যমে চুলে এনেছেন মসৃণতা ও প্রাণবন্ত উজ্জ্বলতা। পাশাপাশি চোখে স্টাইলিশ ফ্রেমের চশমা এবং সাদামাটা কালো পোশাক তার লুককে করেছে আরও পরিণত ও এলিগ্যান্ট। তার এই নতুন রূপে মুগ্ধ হয়েছেন ভক্ত-অনুরাগীরাও। কমেন্ট বক্সে অনেকে তার সৌন্দর্য ও নতুন স্টাইলের প্রশংসা করে ভালোবাসা জানিয়েছেন।

মন্তব্য (০)





image

ইনস্টাগ্রাম থেকে সব পোস্ট ডিলিট, তবে কি অভিনয় ছাড়ছেন রামশ...

বিনোদন ডেস্ক : বিয়ের পর পাকিস্তানি অভিনেত্রী রামশা খান শোবিজ ছাড়ছেন&mdas...

image

ঈদে আসছে শাকিব খানের ‘রকস্টার’, জানা গেল নায়িকা কে

বিনোদন ডেস্ক : ঢালিউড অভিনেতা শাকিব খানের পরবর্তী সিনেমা ‘রকস্টার&...

image

অপু ছেড়ে দিলেও লুফে নেন বুবলী!

বিনোদন ডেস্ক : এবারের ঈদুল ফিতরের অন্যতম আলোচিত ছবি ‘প্রেশার কুকার...

image

সংগীত বেশ অসুস্থ অবস্থায় আছে, সবাই দোয়া করবেন: ওমর সানী

বিনোদন ডেস্ক : বরাবরের মতো এবারের পহেলা বৈশাখ উদযাপনেও দেশজু...

image

ক্যারিয়ারে কাজের সংখ্যা কম থাকার কারণ জানালেন স্পর্শিয়া

বিনোদন ডেস্ক : দেশের ছোট ও বড়পর্দার পরিচিত মুখ অর্চিতা স্পর্...

  • company_logo