• খেলাধুলা

রেকর্ড বইয়ে নাম লেখালেন সূর্যকুমার

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : সূর্যকুমার যাদব পড়াশোনায় কখনোই ভালো ফলাফল করতে পারেননি, তবে ক্রিকেটের দুনিয়ায় তিনি অসাধারণ সাফল্য অর্জন করেছেন এবং প্রতিনিয়ত করছেনই। তার ক্রিকেট জীবনের এই সাফল্য তার কঠোর পরিশ্রম ও ভালোবাসার ফল। সম্প্রতি টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতকে নেতৃত্ব দিয়ে তিনি ইতিহাসের পাতায় নাম লিখিয়েছেন।

ভারতের টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে তার সাফল্যের হার ৮২ শতাংশ। টি-টোয়েন্টি ক্রিকেটে অন্তত ৫০ ম্যাচে নেতৃত্ব দেওয়া ৩২ জন অধিনায়কের মধ্যে সূর্য সাফল্যের শতকরা হারে শীর্ষে রয়েছেন। তার পরেই আছেন আফগানিস্তানের সাবেক অধিনায়ক আসগার আফগান (৮১%) এবং ভারতের আরেক অধিনায়ক রোহিত শর্মা (৭৯.৮৩%)।

ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, ‘পড়াশোনায় যেসব নম্বরের জন্য আমি চেষ্টা করতাম, ক্রিকেটে তা এখন অর্জন করতে পারছি। তবে পরিসংখ্যানকে আমি খুব গুরুত্ব দেই না, কারণ আমি চাই সব ম্যাচই জিততে।’

সূর্যকুমারের বাবা আশোক কুমার যাদব ছিলেন ভাভা অ্যাটোমিক রিসার্চ সেন্টারের তড়িৎ প্রকৌশলী। তিনি চেয়েছিলেন ছেলে পড়াশোনায় মনোযোগী হোক, কিন্তু সূর্যর আগ্রহ ছিল ক্রিকেটে।

তার পরিবার বুঝতে পেরেছিল যে ছেলের আগ্রহ আর পথ আলাদা, তাই তারা তাকে খেলার ক্ষেত্রে পুরো সমর্থন দিয়েছেন। সূর্যকুমার বলেন, ‘আমার পরিবার শুরুতে চেষ্টা করেছিল আমাকে শিক্ষিত করার, কিন্তু পরে তারা বুঝে যান, আমাকে আটকে রাখা যাবে না। তারা বলেছিল- তুমি খেলা চালিয়ে যাও, আমরা তোমার পাশে আছি।’

এই সমর্থনই সূর্যকুমারকে নিজের স্বপ্ন পূরণের পথে এগিয়ে নিয়ে গেছে। এই ধারাবাহিক ফর্ম এবং পারফরম্যান্স ধরে রাখলে ভারতীয় ক্রিকেটের অন্যতম সেরাদের একজন হতে পারবেন সূর্যকুমার, এমনটাই প্রত্যাশা তার পরিবার ও সমর্থকদের।

মন্তব্য (০)





image

‘অঘোষিত ফাইনালে’ দাপুটে জয়ে দ.আফ্রিকার সিরিজ নিশ্চিত

স্পোর্টস ডেস্ক : ক্রাইস্টচার্চে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ‘অঘোষিত ...

image

বিদায়ের পর আবারও ঘরের মাঠে খেলবেন মেসি

স্পোর্টস ডেস্ক : আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আয়ার্সের এজেইজা বিমানবন্দর...

image

‎যুক্তরাষ্ট্রে বিশ্বকাপের ২০০০ হোটেলকক্ষ বুকিং বাতিল করল ...

স্পোর্টস ডেস্ক: আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত যুক্...

image

২০ হাজার কোটি টাকায় বিক্রি হলো রাজস্থান রয়েলস

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি ক্রিকেটের জনপ্রিয়তা পরখ করেই ২০...

image

‘বিসিবির সভাপতি হতে প্রস্তুত’ মাশরাফির এমন মন্তব্যের বিষয়...

নিউজ ডেস্ক : সম্প্রতি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধি...

  • company_logo