• লিড নিউজ
  • জাতীয়

ঈদের দিন ঝড়-বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের বার্তা

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্ক : চাঁদ দেখা সাপেক্ষে দেশে আগামী ২০ মার্চ (শুক্রবার) অথবা ২১ মার্চ (শনিবার) উদযাপিত হতে পারে পবিত্র ঈদুল ফিতর। এ দুই দিন দেশের বিভিন্ন অঞ্চলে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোথাও কোথাও শিলাবৃষ্টিও হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 

বুধবার (১৮ মার্চ) দেওয়া এক বার্তায় এ তথ্য জানিয়েছে অধিদপ্তর। 

বার্তায় বলা হয়েছে, আগামী পাঁচ দিনের পূর্বাভাস অনুযায়ী ২০ মার্চ রংপুর, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং বরিশাল ও খুলনা বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা কিংবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এ সময় কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। একই সঙ্গে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

অন্যদিকে, ২১ মার্চও প্রায় একই ধরনের আবহাওয়া বিরাজ করতে পারে। ওই দিন ঢাকা, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির আশঙ্কাও রয়েছে।

এ সময় সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। 

মন্তব্য (০)





image

কিসের হাসিনা! মাঝেমধ্যে শুধু আওয়াজ-টাওয়াজ শোনা যায়: স্বরা...

নিউজ ডেস্ক : ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্...

image

‎কিসের হাসিনা, তার চেহারা কী দেখা গেছে?

নিউজ ডেস্কঃ বাংলাদেশের মানুষ কখনও আওয়ামী লীগের রাজনীতি গ্রহণ...

image

‎দেশের বিচার বিভাগের বড় সংকট মূল্যবোধসম্পন্ন বিচারকের: আই...

নিউজ ডেস্কঃ দেশের বিচার বিভাগের সবচেয়ে বড় সংকট মানবিক মূল্যব...

image

‎গণমাধ্যম শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হবে: মির্জা ফ...

নিউজ ডেস্কঃ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্...

image

জুলাই তথ্যচিত্র থেকে আবু সাঈদের ছবি-ভিডিও বাদ দেওয়ার নেপথ্যে

নিউজ ডেস্ক : জুলাই গণ-অভ্যুত্থানের দুই বছর পূর্তির তথ্যচিত্র...

  • company_logo