• খেলাধুলা

মিরপুর স্টেডিয়ামে টাইগারদের সমর্থনে ‘দম’

  • খেলাধুলা

ছবিঃ সিএনআই

নিজস্ব প্রতিবেদকঃ মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে রোববার (১৫ মার্চ) বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার তৃতীয় ওয়ানডে ম্যাচে গ্যালারিতে উপস্থিত থেকে টাইগারদের উৎসাহ জুগিয়েছে বহুল আলোচিত ‘দম’ চলচ্চিত্রের টিম। ম্যাচে টানটান উত্তেজনার মাঝে শোবিজ তারকাদের উপস্থিতি গ্যালারিতে এক নতুন মাত্রা যোগ করে।

‎গ্যালারিতে ‘দম’ টিমের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা আফরান নিশো, চিত্রনায়িকা পূজা চেরি, প্রযোজক শাহরিয়ার শাকিলসহ অনেকে।
‎
‎বাংলাদেশের ইনিংস শুরু হয় দুপুরে, বিকেলের দিকে গ্যালারিতে দেখা যায় ‘দম’ টিমের সদস্যদের। সাধারণ দর্শকদের সাথে বসে তারা ম্যাচটি উপভোগ করেন, ছবি তোলেন এবং বাংলাদেশ দলের প্রতিটি বাউন্ডারিতে উল্লাস প্রকাশ করেন। গ্যালারিতে উপস্থিত দর্শকদের মাঝে আফরান নিশো ও পূজা চেরিকে নিয়ে ছিল ব্যাপক আগ্রহ। খেলার ফাঁকে ফাঁকে তারা দর্শকদের সাথে কুশল বিনিময় করেন এবং সেলফি তোলেন।
‎
‎প্রযোজক শাহরিয়ার শাকিল বলেন, ‘ক্রিকেট আর সিনেমা বাংলাদেশের মানুষের আবেগের জায়গা। আমাদের জাতীয় দলের খেলোয়াড়দের অনুপ্রাণিত করতেই আমরা মাঠে এসেছি। দর্শকদের ভালোবাসা আমাদের আপ্লুত করেছে।’
‎
‎দীর্ঘদিন পর মাঠে বসে খেলা দেখা প্রসঙ্গে আফরান নিশো বলেন, ‘মিরপুরের গ্যালারির গর্জন সবসময়ই অন্যরকম অনুভূতি দেয়। আজ (রোববার) বাংলাদেশ-পাকিস্তান ম্যাচে সেই উত্তেজনা সরাসরি অনুভব করতে পেরে দারুণ লাগছে। সঙ্গে রয়ছে আমাদের সিনেমার দম। সাধারণ মানুষের ঘুরে দাঁড়ানোর গল্প এটি, জয়ের গল্পও বলতে পারেন। মাঠে কিংবা পর্দায় আমরা জয়ই প্রত্যাশা করি।’
‎
‎অন্যদিকে, পূজা জনান, ‘দম’ টিমের সঙ্গে টাইগারদের সমর্থন করতে পেরে তিনি  খুবই আনন্দিত।
‎
‎এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেড এবং চরকি প্রযোজিত ‘দম’ সিনেমাটি পরিচালনা করেছেন রেদওয়ান রনি। আফরান নিশো, পূজা চেরি, চঞ্চল চৌধুরী, ডলি জহুর অভিনীত সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন রেদোওয়ান রনি, রবিউল আলম রবি, সৈয়দ আহমেদ শাওকী, আল-আমিন হাসান নির্ঝর, মো. সাইফুল্লাহ রিয়াদ।

মন্তব্য (০)





image

বাবা ছিলেন তারকা, শেবাগ-রাজ্জাকদের ছেলেরাও হাঁটছেন সে পথেই

১

স্পোর্টস ডেস্ক : ‘লাইক ফাদার লাইক সান’ — কথাটা বেশ আগে থেকে...

image

ড্রয়ে শেষ হলো রাওয়ালপিন্ডি টেস্ট

২

স্পোর্টস ডেস্ক : পাকিস্তান ও শ্রীলংকার মধ্যকার দুই ম্যা...

image

‘হামজাকে পাত্তা দিচ্ছি না’, বাংলাদেশকে সরাসরি চ্যালেঞ্জ জ...

৩

স্পোর্টস ডেস্ক : শ্রীলঙ্কাকে মাত্রই ৪–০ গোলে হারিয়ে সেমিফাইনালে এসেছে ব...

image

৬৪ বছর পর ঘরের মাঠে ফ্রান্সকে হারাল ইতালি

৪

স্পোর্টস ডেস্ক : পিও এস্পোসিতোর জোড়া গোলে ফ্রান্সকে ৩–১ গোলে হারিয়েছে...

image

ম্যান ইউনাইটেড থেকে ছাঁটাই হতে পারেন ১১ ফুটবলার!

৫

স্পোর্টস ডেস্ক : ম্যানচেস্টার ইউনাইটেডে বড় ধরনের পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে...

  • company_logo