• বিনোদন

ঐশ্বরিয়া কারিনাকেও ছাড়িয়ে গেলেন আলিয়া

  • বিনোদন

ছবিঃ সংগৃহীত

বিনোদন ডেস্ক : বলিউডের জনপ্রিয় অভিনেত্রী আলিয়া ভাট। তিনি অভিনয় দক্ষতা দিয়ে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। তবে ক্যারিয়ারের শুরুতে তার পারফরম্যান্স নিয়ে কম কটাক্ষ সইতে হয়নি।

১৫ মার্চ ছিল এই অভিনেত্রীর ৩৩তম জন্মদিন। ৩৩ বছর বয়সে এসে এই নায়িকার সম্পত্তির পরিমাণ আকাশছোঁয়া, যা অনেক সিনিয়র অভিনেত্রীকেও টেক্কা দিচ্ছে।

ভারতীয় গণমাধ্যমের তথ্যমতে, আলিয়া ভাটের বর্তমান মোট সম্পত্তির পরিমাণ ৫৫০ কোটি টাকারও বেশি। আয়ের দিক থেকে তিনি ছাড়িয়ে গেছেন ঐশ্বরিয়া রাই বচ্চন, কারিনা কাপুর ও জুহি চাওলার মতো প্রথম সারির তারকাদেরও।

সফল এই অভিনেত্রী প্রতিটি সিনেমার জন্য বর্তমানে ১৫ থেকে ১৮ কোটি টাকা পারিশ্রমিক নেন। পাশাপাশি ব্র্যান্ড এনডোর্সমেন্ট বা বিজ্ঞাপনের শুটিংয়ের জন্য তার পারিশ্রমিক প্রায় ২ কোটি টাকা। আন্তর্জাতিক একাধিক ব্র্যান্ডের শুভেচ্ছাদূত হিসেবেও কাজ করছেন তিনি।

মুম্বাইয়ের পালি হিলসে রণবীর কাপুরের সঙ্গে যৌথভাবে আলিয়ার রয়েছে ৩৫ কোটি টাকার বাড়ি 'বাস্তু'। এছাড়া পুণেতে ১৩ কোটি টাকার একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট ও লন্ডনেও তার স্থাবর সম্পত্তি রয়েছে। দম্পতির সংগ্রহে আছে ল্যান্ড রোভার, অডি আর৮ এবং মার্সিডিজ বেঞ্জের মতো নামী ব্র্যান্ডের দামি সব গাড়ি।

মন্তব্য (০)





image

ইনস্টাগ্রাম থেকে সব পোস্ট ডিলিট, তবে কি অভিনয় ছাড়ছেন রামশ...

বিনোদন ডেস্ক : বিয়ের পর পাকিস্তানি অভিনেত্রী রামশা খান শোবিজ ছাড়ছেন&mdas...

image

ঈদে আসছে শাকিব খানের ‘রকস্টার’, জানা গেল নায়িকা কে

বিনোদন ডেস্ক : ঢালিউড অভিনেতা শাকিব খানের পরবর্তী সিনেমা ‘রকস্টার&...

image

অপু ছেড়ে দিলেও লুফে নেন বুবলী!

বিনোদন ডেস্ক : এবারের ঈদুল ফিতরের অন্যতম আলোচিত ছবি ‘প্রেশার কুকার...

image

সংগীত বেশ অসুস্থ অবস্থায় আছে, সবাই দোয়া করবেন: ওমর সানী

বিনোদন ডেস্ক : বরাবরের মতো এবারের পহেলা বৈশাখ উদযাপনেও দেশজু...

image

ক্যারিয়ারে কাজের সংখ্যা কম থাকার কারণ জানালেন স্পর্শিয়া

বিনোদন ডেস্ক : দেশের ছোট ও বড়পর্দার পরিচিত মুখ অর্চিতা স্পর্...

  • company_logo