• বিনোদন

প্রকাশ্যে ক্ষমা চাইলেও থানায় এসে হাজিরা দেননি বাদশাহ

  • বিনোদন

ছবিঃ সংগৃহীত

বিনোদন ডেস্ক : বিনোদন জগতের সংগীতাঙ্গনের জনপ্রিয় র‍্যাপার বাদশাহ হরিয়ানভী ভাষার গান 'টটীরী' গেয়ে মহাবিপদে পড়েছেন। এ সংগীতশিল্পীর বিরুদ্ধে অভিযোগ—ওই গানে নারীদের প্রতি অশ্লীল ইঙ্গিত করা হয়েছে। ইতোমধ্যে বাদশাহর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগ জানিয়েছিল হরিয়ানার মহিলা কমিশন। বাদশাহর বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি হওয়ার পর প্রকাশ্যে ক্ষমাও চেয়েছেন এ র‍্যাপার। এ অবস্থায় বাদশাহকে গ্রেফতারের দাবি তুলল হরিয়ানা মহিলা কমিশন।

প্রকাশ্যে ক্ষমা চাইলেও থানায় এসে হাজিরা দেননি বাদশাহ। যে কারণে গায়কের গ্রেফতারি নিয়ে সরব মহিলা কমিশনের সভাপতি রেণু ভাটিয়া। তবে পুলিশের তরফে জানানো হয়েছে, বাদশাহর পাসপোর্ট বাজেয়াপ্ত করা হয়েছে। তাই দেশ ছেড়ে যাওয়ার কোনো সুযোগ নেই তার। বাদশাকে গ্রেফতারের দাবি প্রসঙ্গে রেণু ভাটিয়া বলেন, আমরা আর্জি জানিয়েছি— বাদশাহকে যেভাবেই হোক গ্রেফতার করতে হবে।

মহিলা কমিশনের সভাপতি বলেন, যে গানে হরিয়ানার মেয়েদের অপমান করা হয়েছে, যে এমন করেছে তাকে অবিলম্বে গ্রেফতার করতে হবে। ১৩ মার্চের আগে মহিলা কমিশনে হাজির হতে বলা হয়েছিল। কিন্তু তিনি হাজির হননি। এফআইআরও দায়ের করা হয়েছে।’

মন্তব্য (০)





image

ইনস্টাগ্রাম থেকে সব পোস্ট ডিলিট, তবে কি অভিনয় ছাড়ছেন রামশ...

বিনোদন ডেস্ক : বিয়ের পর পাকিস্তানি অভিনেত্রী রামশা খান শোবিজ ছাড়ছেন&mdas...

image

ঈদে আসছে শাকিব খানের ‘রকস্টার’, জানা গেল নায়িকা কে

বিনোদন ডেস্ক : ঢালিউড অভিনেতা শাকিব খানের পরবর্তী সিনেমা ‘রকস্টার&...

image

অপু ছেড়ে দিলেও লুফে নেন বুবলী!

বিনোদন ডেস্ক : এবারের ঈদুল ফিতরের অন্যতম আলোচিত ছবি ‘প্রেশার কুকার...

image

সংগীত বেশ অসুস্থ অবস্থায় আছে, সবাই দোয়া করবেন: ওমর সানী

বিনোদন ডেস্ক : বরাবরের মতো এবারের পহেলা বৈশাখ উদযাপনেও দেশজু...

image

ক্যারিয়ারে কাজের সংখ্যা কম থাকার কারণ জানালেন স্পর্শিয়া

বিনোদন ডেস্ক : দেশের ছোট ও বড়পর্দার পরিচিত মুখ অর্চিতা স্পর্...

  • company_logo