• বিনোদন

‎৩৪ বছরে কস্তুরী বাচিক পাঠশালা

  • বিনোদন

ছবিঃ সংগৃহীত

বিনোদন প্রতিবেদকঃ বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজকর্মী ও সংস্কৃতিসেবী প্রয়াত কস্তুরী চৌধুরীর সৃষ্টি ‘কস্তুরী সংস্কৃতি অনুশীলন কেন্দ্র’। ১৯৯৩ সালে যার যাত্রা শুরু হয়। তার একটি অনুষঙ্গ ‘কস্তুরী বাচিক পাঠশালা’। পথচলার ৩৩ বছর পেরিয়ে ৩৪ এ পড়েছে সংস্কৃতিচর্চার এ প্রতিষ্ঠান। প্রতিষ্ঠাকালে অকুণ্ঠচিত্তে মায়ের কথা স্মরণ করলেন প্রতিষ্ঠানটির কর্ণধার বিশিষ্ট অভিনয় ও বাচিকশিল্পী সংগীতা চৌধুরী।

‎সংগীতা বললেন, আমাদের মা রত্নগর্ভা। তিনি আপাদমস্তক একজন সৃজনশীল ও সংস্কৃতিবান্ধব মানুষ। তাঁর উৎসাহ, অনুপ্রেরণা ও পরিচর্যায় সংস্কৃতি অঙ্গনে চার সন্তানের পথচলা। মায়ের দেখানো পথে সকলকে নিয়ে যেনো ছড়িয়ে পড়তে পারি, সে লক্ষ্যে এ বিদ্যাপীঠ এগিয়ে চলছে।
‎সংগীতা আরও যোগ করলেন, আজ ১৫ মার্চ মায়ের জন্মদিন। বেঁচে থাকলে ৮০ ‌- তে পড়তেন। তাঁর প্রতিষ্ঠিত বিদ্যাপীঠের সাফল্যে ভীষণ খুশি হতেন। তিনি চেয়েছেন সংস্কৃতির আলো যেন সর্বত্র ছড়িয়ে পড়ে। আজকের দিনে তাঁকে অনেক মনে পড়ছে।
‎‘যুক্ত হই নান্দনিক যাত্রায় সৃজনে ও কর্মে’ – স্লোগান ধারণ করে এগিয়ে চলছে কস্তুরী বাচিক পাঠশালা। কস্তুরী মিঠাপাখি, কস্তুরী সুহৃদ ও কস্তুরী পারঙ্গম – এ তিন শ্রেণীতে শিক্ষার্থীদের পাঠদান করা হয়। মিঠাপাখি ৩ থেকে ১৪ বছর, সুহৃদ ১৪ থেকে ২১ বছর ও পারঙ্গম ২২ থেকে যে কোন বয়সের শিক্ষার্থী ভর্তি হতে পারে। জিগাতলা, সেগুনবাগিচা ও আজিমপুরে প্রতিষ্ঠানটির শাখা রয়েছে। মূল শাখা মিরপুর – ২ এর 'নিরুপমা-রাধা-কস্তুরী শিল্পঘরে'।

মন্তব্য (০)





image

আমি একদম নতুন এক মানুষ: পূর্ণিমা

বিনোদন ডেস্ক : ঢালিউড অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা দীর্ঘদিন অভিনয় থেক...

image

মৃত্যুর আগে প্রচণ্ড অর্থকষ্টে কেটেছে শামস সুমনের জীবন— জয়...

 নিউজ ডেস্ক : নব্বই দশকের ছোটপর্দার জনপ্রিয় অভিনেত...

image

ঈদের পাঁচদিন চ্যানেল টোয়েন্টিফোরে বসেছে তারকার মেলা

বিনোদন প্রতিবেদকঃ ঈদ মানেই চ্যানেল টোয়েন্টিফোরে বিশেষ আয়োজন।...

image

বিবাহিত জীবন নিয়ে মন্তব্য করে সমালোচনার মুখে ক্যাটরিনার স...

নিউজ ডেস্ক : সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি ভাইরাল হয়েছে অভিনেতা ভিকি কৌশল-এর ...

image

ঈদে তৌসিফ-নীহার ভালোবাসা— ‘তুই থেকে তুমি’

বিনোদন ডেস্ক : বিনোদন জগতের বর্তমান প্রজন্মের জনপ্রিয় দুই অভিনয়শিল্...

  • company_logo