• রাজনীতি

সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হয়েছে মির্জা আব্বাসকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স

  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হয়েছে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স রোববার (১৫ মার্চ) সকাল সাড়ে বহনকারী এয়ার এম্বুলেন্সটি সিঙ্গাপুরের উদ্দেশ্যে  উড্ডয়ন করেছে ১১টা ২০ মিনিটে।

‎সিঙ্গাপুরে মির্জা আব্বাসকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হবে। যাত্রাকালে তার সাথে ছিলেন, মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস, বড় ছেলে ইয়াসির আব্বাস এবং এভারকেয়ার হাসপাতালের চিকিৎসক  ডা. জাফর ইকবাল।

‎মেডিকেল বোর্ডের পরামর্শেই তাকে বিদেশে নেয়া হচ্ছে। তবে, আশঙ্কামুক্ত বলার এখনই কোনো সুযোগ নেই।সকালে,গণমাধ্যমকে এসব তথ্য জানিয়েছেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম।

‎তিনি আরও জানান, প্রাথমিক পর্যায়ের সমস্ত রকম চিকিৎসা এভারকেয়ারে দেয়া হয়েছে। সিঙ্গাপুরে তাকে আরও উন্নত চিকিৎসা দেয়া সম্ভব হবে বলেও জানান তিনি।

‎এর আগে, গতকাল শুক্রবার মস্তিষ্কে দুই দফায় অস্ত্রোপচারের পর মির্জা আব্বাসকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। শনিবার সকালে তার মস্তিষ্কের সিটি স্ক্যান করা হয়েছে এবং পরীক্ষার রিপোর্ট ভালো এসেছে বলে জানায় মেডিকেল বোর্ড।

‎গত বুধবার ইফতারের সময় অসুস্থ হয়ে জ্ঞান হারালে মির্জা আব্বাসকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এরপর উন্নত চিকিৎসার জন্য গতকাল শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যায় এই বিএনপি নেতাকে সিঙ্গাপুর নেওয়ার কথা ছিল। তবে, তার শারীরিক অবস্থার অবনতি হলে দেশেই অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়।

মন্তব্য (০)





image

গণভোটের গণরায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয়: ১১ দলীয় ঐক্য

নিউজ ডেস্কঃ গণভোটে জনগণের দেওয়া গণরায় পাশ কাটিয়ে সংসদীয় বিশ...

image

"আমরা রাজপথে তৈরি হয়েছি, রাজপথেই থাকব" নিরাপত্তা দিতে ব্য...

বগুড়া প্রতিনিধি : রাস্তায় চলাচলের সময় নারী ও সাধারণ মান...

image

এবার যাত্রাবাড়ীতে একের পর এক ককটেল বিস্ফোরণ, রিকশাচালক আহত

নিউজ ডেস্ক : রাজধানীর যাত্রাবাড়ী মোড়ে পরপর পাঁচটি ককটেল বিস্...

image

জনগণের সঙ্গে প্রতারণা না করলে লং মার্চের প্রয়োজন হতো না: ...

বগুড়া প্রতিনিধি : বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলী...

image

‎১৭ বছর শিক্ষাব্যবস্থা নিয়ে ছেলেখেলা করে জাতির মেরুদন্ড ভ...

নিউজ ডেস্ক: বিগত ১৭ বছর শিক্ষাব্যবস্থা নিয়ে ‘ছেলে...

  • company_logo