• বিনোদন

বাংলাদেশকে আমিও কষ্ট দেব: মনিকা কবির

  • বিনোদন

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : সম্প্রতি রাজধানীর গুলশানের ব্যস্ততম একটি সড়কে এক বৃদ্ধ পথচারীকে মারধরের পর ব্যাপক সমালোচনার মুখে পড়েন রুশ বংশোদ্ভূত মডেল মনিকা কবির। এই ঘটনার জেরে তাকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়ে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে এবং আদালতে মামলা দায়ের করা হয়েছে।

এ নিয়ে চর্চা ও কটাক্ষ শুরু হতেই দেশের সাধারণ মানুষের ওপর চরম ক্ষোভ ও আক্ষেপ প্রকাশ করেছেন এই মডেল। এবার সমালোচনার মধ্যেই এক ক্ষুদেবার্তায় দেশের সাধারণ মানুষের প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ করলেন তিনি।

মনিকা বলেন, ‘আপনারা আপনাদের মেয়েদের ওপর পানি ফেলেন দেশে! আমি চলে গেলে এখানে কোনো বিদেশি মেয়ে আসবে না, আপনাদের কথা দিচ্ছি আমি। আমি বাংলাদেশকে অনেক অনেক... বাংলাদেশ আমাকে কষ্ট দিলে আমিও কষ্ট দেব বাংলাদেশকে।

এভাবে চলবে না, আমি আপনাদের দেশের জন্য অনেক কিছু করেছি, আপনাদের দেশের কালচারকে আমার দেশে রিপ্রেজেন্ট করেছি।’

মঙ্গলবার (১০ মার্চ) বিকালে গুলশান-২ এলাকায় টিকটক ভিডিও ধারণের সময় এক বৃদ্ধ পথচারীর ব্যাগের কোণা তার গায়ে লাগলে মনিকা কবির ক্ষুব্ধ হয়ে ওঠেন বলে অভিযোগ ওঠে।

প্রত্যক্ষদর্শীদের দাবি, তিনি ওই বৃদ্ধকে উদ্দেশ্য করে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং ব্যাগ ছুড়ে মেরে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন।

এই ঘটনার ভিডিও পরবর্তীতে নিজেই সামাজিক মাধ্যমে প্রকাশ করেন মনিকা, যা ভাইরাল হতেই দেশজুড়ে ব্যাপক সমালোচনা ও বিতর্ক শুরু হয়।

রাশিয়ায় জন্ম নেওয়া এবং মস্কোতে বেড়ে ওঠা এই মডেলের প্রকৃত নাম মারিয়া ভ্যালিরিয়েভনা। তার মা রুশ নাগরিক ম্যারিয়া গোজেন এবং বাবা একজন ভারতীয় চামড়া ব্যবসায়ী। বাবার ব্যবসার সূত্রে ২০১২ সালে প্রথম বাংলাদেশে আসেন তিনি।

এর আগেও খোলামেলা পোশাক ও জীবনযাপন নিয়ে সামাজিক মাধ্যমে তাকে ঘিরে নানা বিতর্ক ছিল।

মন্তব্য (০)





image

মৃত্যুর আগে প্রচণ্ড অর্থকষ্টে কেটেছে শামস সুমনের জীবন— জয়...

 নিউজ ডেস্ক : নব্বই দশকের ছোটপর্দার জনপ্রিয় অভিনেত...

image

ঈদের পাঁচদিন চ্যানেল টোয়েন্টিফোরে বসেছে তারকার মেলা

বিনোদন প্রতিবেদকঃ ঈদ মানেই চ্যানেল টোয়েন্টিফোরে বিশেষ আয়োজন।...

image

বিবাহিত জীবন নিয়ে মন্তব্য করে সমালোচনার মুখে ক্যাটরিনার স...

নিউজ ডেস্ক : সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি ভাইরাল হয়েছে অভিনেতা ভিকি কৌশল-এর ...

image

ঈদে তৌসিফ-নীহার ভালোবাসা— ‘তুই থেকে তুমি’

বিনোদন ডেস্ক : বিনোদন জগতের বর্তমান প্রজন্মের জনপ্রিয় দুই অভিনয়শিল্...

image

ঐশ্বরিয়া কারিনাকেও ছাড়িয়ে গেলেন আলিয়া

বিনোদন ডেস্ক : বলিউডের জনপ্রিয় অভিনেত্রী আলিয়া ভাট। তিনি অভি...

  • company_logo