• লিড নিউজ
  • রাজনীতি

৩ দাবিতে সংসদ ভবনের সামনে এনসিপি

  • Lead News
  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

‎নিউজ ডেস্কঃ জাতীয় সংসদের প্রথম অধিবেশনেই রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের কাছে রাষ্ট্রপতির অভিশংসনের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

‎
‎আজ বৃহস্পতিবার (১২ মার্চ) সকালে জাতীয় সংসদ ভবনের সামনে সংবিধান সংস্কার পরিষদ বাস্তবায়নসহ তিন দফা দাবিতে অবস্থান নেয় জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ।
‎
‎এ সময় এক সংক্ষিপ্ত বক্তব্যে রাষ্ট্রপতির অভিশংসন ও জুলাই গণহত্যার দ্রুত বিচারের দাবি জানান আসিফ মাহমুদ। একইসাথে অবিলম্বে সরকারি দলকে সংবিধান সংস্কার পরিষদের শপথ নেয়ার দাবি জানান তিনি।
‎
‎এনসিপি মুখপাত্র জানান, অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ শোনা, আর না শোনার মাধ্যমে জাতি দুইভাগে বিভক্ত হবে। বোঝা যাবে, কারা ফ্যাসিবাদের পক্ষে আর কারা বিপক্ষে।
‎
‎জুলাই সনদ অনুযায়ী গণভোট বাস্তবায়নসহ জুলাই সনদের প্রতিটি বিধান এই সংসদকে মানতে হবে বলেও হুঁশিয়ারি দেন এনসিপি নেতারা।

মন্তব্য (০)





image

তারেক রহমানের ৬২তম জন্মদিনে ৬২ হাজার নিম গাছের চারা ও মগ ...

১

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উদ...

image

ঢাকায় এবার ১০০ দিনের কর্মসূচি ঘোষণা জামায়াতের

২

নিউজ ডেস্কঃ রাজধানী ঢাকায় নাগরিক নিরাপত্তা নিশ্চিত করা, সন্ত...

image

প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে রাষ্ট্রদূত মুশ...

৩

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমানকে জন্মদিনের শুভেচ...

image

সিলেটে প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বাসায় আ.লীগের পেট্রোল ...

৪

নিউজ ডেস্কঃ সিলেট নগরীর দাড়িয়াপাড়া এলাকায় পররাষ্ট্র প্র...

image

বিএনপি বাংলাদেশের ১৮ কোটি মানুষকে ডুবিয়েছে : নাসীরুদ্দীন ...

৫

নিউজ ডেস্কঃ বাংলাদেশের ১৮ কোটি মানুষকে ডুবিয়ে বিএনপি &l...

  • company_logo