• খেলাধুলা

বিশ্বকাপের আগে ইনজুরিতে নেইমার

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

‎স্পোর্টস ডেস্ক: ইনজুরির কারণে ২০২৩ সালের অক্টোবরের পর ব্রাজিলের জার্সি গায়ে চাপাননি নেইমার জুনিয়র। প্রায় ২৯ মাস পর চলতি মাসের দুটি প্রীতি ম্যাচের জন্য সেলেসাওদের প্রাথমিক দলে ডাকও পেয়েছিলেন তিনি। কিন্তু দলে ডাক পাওয়ার পর আবার ইনজুরিতে পড়লেন এই তারকা ফরোয়ার্ড। 

‎যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে আগামী জুন-জুলাইয়ে অনুষ্ঠিতব্য প্রথমবারের মতো ৪৮ দলের অংশগ্রহণে 'দ্য গ্রেটেস্ট শো অন আর্থ' খ্যাত ফুটবল বিশ্বকাপে নিজেদের হেক্সা মিশনে মাঠে নামবে ব্রাজিল। এর প্রস্তুতির অংশ হিসেবে ২৬ মার্চ ফ্রান্স ও ৩১ মার্চ ক্রোয়েশিয়ার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। 
‎
‎এ দুটি ম্যাচের জন্য ব্রাজিলের প্রাথমিক স্কোয়াডে ৩৪ বছর বয়সী নেইমারকে রেখেছেন কোচ কার্লো আনচেলত্তি। কিন্তু মাংসপেশিতে আবারও চোট পাওয়ায় ব্রাজিলের চূড়ান্ত স্কোয়াড থেকে বাদ পড়তে পারেন সান্তোস ফরোয়ার্ড। এমনটা হলে ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতার বিশ্বকাপে খেলার স্বপ্নও কার্যত শেষ হয়ে যেতে পারে। 
‎
‎আতালান্তার জালে বায়ার্নের গোল উৎসব
‎বুধবার (১১ মার্চ) সকালে ব্রাজিলের শীর্ষ লিগ সিরি'আয় মিরাসলের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে সান্তোস। এই ম্যাচ মাঠে বসে নেইমারের ফিটনেসের সবশেষ অবস্থা দেখতে চেয়েছিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি। কিন্তু সমস্যা হলো, মাংসপেশিতে আবারও চোট পাওয়ায় এই ম্যাচে মাঠেই নামা হয়নি নেইমারের। 
‎
‎এদিকে, আসন্ন দুটি প্রীতি ম্যাচের জন্য আগামী ১৬ মার্চ চূড়ান্ত দল ঘোষণা করবেন আনচেলত্তি। ১৫ মার্চ করিন্থিয়ান্সের বিপক্ষে নেইমার মাঠে ফিরলেও সেই ম্যাচে গ্যালারিতে থাকবেন না ব্রাজিল কোচ। ফিটনেসের ব্যাপারে কোচকে আশ্বস্ত করতে না পারলে চূড়ান্ত দলে জায়গা হবে না এই তারকা ফরোয়ার্ডের।

মন্তব্য (০)





image

বাবা ছিলেন তারকা, শেবাগ-রাজ্জাকদের ছেলেরাও হাঁটছেন সে পথেই

১

স্পোর্টস ডেস্ক : ‘লাইক ফাদার লাইক সান’ — কথাটা বেশ আগে থেকে...

image

ড্রয়ে শেষ হলো রাওয়ালপিন্ডি টেস্ট

২

স্পোর্টস ডেস্ক : পাকিস্তান ও শ্রীলংকার মধ্যকার দুই ম্যা...

image

‘হামজাকে পাত্তা দিচ্ছি না’, বাংলাদেশকে সরাসরি চ্যালেঞ্জ জ...

৩

স্পোর্টস ডেস্ক : শ্রীলঙ্কাকে মাত্রই ৪–০ গোলে হারিয়ে সেমিফাইনালে এসেছে ব...

image

৬৪ বছর পর ঘরের মাঠে ফ্রান্সকে হারাল ইতালি

৪

স্পোর্টস ডেস্ক : পিও এস্পোসিতোর জোড়া গোলে ফ্রান্সকে ৩–১ গোলে হারিয়েছে...

image

ম্যান ইউনাইটেড থেকে ছাঁটাই হতে পারেন ১১ ফুটবলার!

৫

স্পোর্টস ডেস্ক : ম্যানচেস্টার ইউনাইটেডে বড় ধরনের পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে...

  • company_logo