ফাইল ছবি
নিউজ ডেস্কঃ শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, দেশের শিক্ষা ব্যবস্থার মানোন্নয়নে আন্তর্জাতিক উন্নয়ন অংশীদারদের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি আশা প্রকাশ করে বলেন, শিক্ষা খাতের উন্নয়নে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)’র বর্তমান অংশীদারিত্ব ও সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। মঙ্গলবার সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ে এডিবি’র হিউম্যান অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট বিভাগের পরিচালক জি সুন সং-এর নেতৃত্বে একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠককালে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।
বৈঠকে বাংলাদেশের শিক্ষা খাতের উন্নয়ন, বিশেষ করে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ (টিভিইটি), শিক্ষক প্রশিক্ষণ এবং প্রাথমিক শিক্ষার বিভিন্ন উন্নয়ন কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
এছাড়া এডিবির চলমান ও সম্ভাব্য বিভিন্ন সহায়তা কর্মসূচি ও সরকারের অগ্রাধিকারভিত্তিক প্রকল্পের সঙ্গে এডিবি’র সমন্বয় বাড়ানোর বিষয়েও মতবিনিময় করা হয়।
এ সময় এডিবি’র পরিচালক জি সুন সং বাংলাদেশের শিক্ষা খাতে সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।
তিনি বলেন, বাংলাদেশ সরকারের অগ্রাধিকার অনুযায়ী শিক্ষা খাতের উন্নয়নে এডিবি তাদের কারিগরি ও আর্থিক সহযোগিতা অব্যাহত রাখবে।
বৈঠকে শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং এডিবি’র প্রতিনিধিদলের সদস্যরা উপস্থিত ছিলেন।
জামালপুর প্রতিনিধি : জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্য...
নিউজ ডেস্ক : বেসরকারি স্কুল-কলেজের এমপিওভুক্ত শিক্ষকদের বদলি...
রংপুর ব্যুরো : উত্তরাঞ্চলের কৃষিশিক্ষা, গবেষণা ও কৃষিভিত্তিক...
নিউজ ডেস্কঃ বাংলাদেশ ও চীনের বন্ধুত্ব চিরকাল অবিচল থাকব...
নিউজ ডেস্কঃ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগ...

মন্তব্য (০)