• লাইফস্টাইল

ইফতারের পর প্রাণবন্ত থাকতে পান করুন তরমুজের শরবত

  • লাইফস্টাইল

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : ইফতারে শরীরকে সতেজ ও প্রাণবন্ত রাখার সহজ উপায় হলো এক গ্লাস তরমুজের শরবত। ফল ও ফলের জুস উভয়ই স্বাস্থ্যের জন্য উপকারী। ফলে রয়েছে সব ধরনের ভিটামিন, মিনারেল; যা দেহকে স্বাস্থ্যকর রাখার জন্য প্রয়োজনীয় ভূমিকা রাখে। সারা দিন রোজা শেষে সন্ধ্যায় ইফতারের সময় খুব সহজ উপায়ে অল্প উপকরণে শরবত তৈরি করা যায়। খুব অল্প সময়ে মিন্ট ওয়াটারমেলন শরবত বানিয়ে নিজেকে সতেজ রাখা যায়। তাই ইফতারের শেষ মুহূর্তে সহজে বানিয়ে নিতে পারেন সুস্বাদু এ শরবত। তবে অধিক সতেজ স্বাদের জন্য সরাসরি খেতে পারেন। আর রিফ্রেশিং করতে চাইলে সোডা ওয়াটার ব্যবহার করতে পারেন। সেই সঙ্গে সুস্থতার জন্য শরবতে চিনি এড়িয়ে চলাই ভালো।

উপকরণ

৩-৪ কাপ তরমুজ (বিচি ছাড়া)। ১০-১২টি পুদিনাপাতা। ১ টেবিল চামচ লেবুর রস। স্বাদমতো চিনি বা বিট লবণ। এবং বরফ কুচি পরিমাণমতো। পানি এক কাপ। 

ইফতারে রিফ্রেশিং মিন্ট ওয়াটারমেলন শরবত তৈরি করতে ব্লেন্ডারে তরমুজের টুকরো, পুদিনাপাতা, সামান্য লেবুর রস, চিনি/বিট লবণ ও বরফ কুচি মিশিয়ে নিন। এটি ক্লান্তি দূর করে এবং শরীর হাইড্রেটেড রাখে। স্বাদের ভিন্নতার জন্য সোডা বা স্প্রাইট যোগ করা যেতে পারে, যা ইফতারের জন্য একটি চমৎকার পানীয়।

প্রণালি

তরমুজের টুকরোগুলো ব্লেন্ডারে দিয়ে ভালো করে মিশিয়ে নিন। এর সঙ্গে পুদিনাপাতা, লেবুর রস এবং চিনি বা বিট লবণ মিশিয়ে আবার ব্লেন্ড করুন। এবার মিশ্রণটি ছেঁকে গ্লাসে ঢালুন (অপশনাল)। এরপর বরফ কুচি ও পুদিনাপাতা দিয়ে সাজিয়ে পরিবেশন করুন। 

মন্তব্য (০)





image

ফ্যাটি লিভার থেকে বাঁচতে কী করবেন, জানুন বিশেষজ্ঞদের পরামর্শ

নিউজ ডেস্ক : যকৃত বা লিভার শরীরের সবচেয়ে পরিশ্রমী অঙ্গগুলোর একটি। প্রতিদ...

image

আজ বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস

লাইফস্টাইল ডেস্ক: আজ ১২ জুন বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিব...

image

কাঁঠাল বীজের যত পুষ্টিগুণ

নিউজ ডেস্ক : স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসে প্রোটিনের গুরুত্ব বাড়ার সঙ্গে সঙ্গ...

image

গরমে মুখ ভরে যাচ্ছে লালচে র‌্যাশে, ঘরোয়া উপকরণ ব্যবহারেই ...

নিউজ ডেস্ক : গরমে ঘাম জমে ত্বকে চুলকানি, র্যাশ কিংবা ঘামাচির সমস্যা অনেক...

image

নারীদের বিটরুট খাওয়া জরুরি, কারণ কী

নিউজ ডেস্ক : বিটরুটকে একটি অত্যন্ত পুষ্টিকর ও কম ক্যালোরিযুক্ত সুপারফুড ...

  • company_logo