• খেলাধুলা

‘পাকিস্তান সিরিজে নতুনদের সুযোগ দেওয়া উচিত ছিল’

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : পাকিস্তান সিরিজকে সামনে রেখে বৃহস্পতিবার বাংলাদেশ ওয়ানডে দল ঘোষণা করেছে বিসিবি। আগের সিরিজগুলোতে বাদ পড়া কয়েকজন অভিজ্ঞ ক্রিকেটারকে দলে ফিরিয়েছেন নির্বাচকরা শুক্রবার। বিসিবির সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু মনে করেন, এই সিরিজে কয়েকজন নতুন ক্রিকেটারকে সুযোগ দেওয়া উচিত ছিল।

দীর্ঘমেয়াদে দল গঠনের জন্য তরুণদের ওপর আস্থা রাখা প্রয়োজন উল্লেখ করে তিনি বলেন, ‘অনেকদিন পর বাংলাদেশ ওয়ানডে খেলছে। ঘরোয়া ক্রিকেটে ভালো খেলা নতুন কাউকে সুযোগ দেওয়া উচিত ছিল। গত পাঁচ বছর যারা খেলেছে তারাই দলে ফিরেছে। কোনো নতুন খেলোয়াড় নেই। সুযোগ ছিল। যেহেতু পাকিস্তান ছয়জন নতুন খেলোয়াড় নিয়ে আসছে। তাই দু-একজন তরুণ দলে নিলে তাদের পরখ করে নেওয়া যেত। ২০২৭ বিশ্বকাপ লক্ষ্য রেখে যেহেতু প্রস্তুতি এখান থেকে শুরু হচ্ছে।’

এই সিরিজ বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি জায়গা পেতে এই সিরিজের পয়েন্ট এগিয়ে দিতে পারে মেহেদী হাসান মিরাজদের। মিনহাজুল বলেন, ‘পাকিস্তান যথেষ্ট ভালো দল। যদিও তারা অনেক নতুন খেলোয়াড় নিয়ে আসছে। সেই হিসাবে চ্যালেঞ্জ থাকবে। আমাদের সেরা খেলাটা খেলতে পারলে আশা করি, আমরা ভালো করব।’

এদিকে বিসিবির নতুন জাতীয় নির্বাচক প্যানেল গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে। এ প্রসঙ্গে মিনহাজুল জানান, এখনো তিনি প্রধান নির্বাচকের পদের জন্য আবেদন করেননি। তবে এ নিয়ে ভাবতে পারেন। প্রক্রিয়া জানতে আজ বিসিবিতে যেতে পারেন তিনি।

মন্তব্য (০)





image

‘অঘোষিত ফাইনালে’ দাপুটে জয়ে দ.আফ্রিকার সিরিজ নিশ্চিত

স্পোর্টস ডেস্ক : ক্রাইস্টচার্চে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ‘অঘোষিত ...

image

বিদায়ের পর আবারও ঘরের মাঠে খেলবেন মেসি

স্পোর্টস ডেস্ক : আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আয়ার্সের এজেইজা বিমানবন্দর...

image

‎যুক্তরাষ্ট্রে বিশ্বকাপের ২০০০ হোটেলকক্ষ বুকিং বাতিল করল ...

স্পোর্টস ডেস্ক: আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত যুক্...

image

২০ হাজার কোটি টাকায় বিক্রি হলো রাজস্থান রয়েলস

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি ক্রিকেটের জনপ্রিয়তা পরখ করেই ২০...

image

‘বিসিবির সভাপতি হতে প্রস্তুত’ মাশরাফির এমন মন্তব্যের বিষয়...

নিউজ ডেস্ক : সম্প্রতি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধি...

  • company_logo