ফাইল ছবি
নিউজ ডেস্কঃ শিক্ষার্থীদের তৃতীয় কোনো ভাষায় দক্ষতা অর্জনের তাগিদ দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
তিনি বলেছেন, শিক্ষার্থীদের বাংলা, ইংরেজির পাশাপাশি তৃতীয় কোনো ভাষায় দক্ষতা অর্জন করতে হবে। বাংলা ইংরেজির পাশাপাশি জাপানিজ, চাইনিজ, কোরিয়ান, স্প্যানিশ, ফ্রেন্স ইত্যাদি যেকোনো ভাষা হতে পারে। তৃতীয় কোনো ভাষা শিখলে ভবিষ্যতে চাকরির জন্য বসে থাকতে হবে না।
শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের সিরাজুল ইসলাম লেকচার থিয়েটারে এক নবীনবরণ, আলোচনা সভা ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব রায়পুরা (ডুসার), নরসিংদী এই অনুষ্ঠানের আয়োজন করে।
সাবেক পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেন, স্কুল কলেজ পর্যায়ের শিক্ষার্থীদেরকে উচ্চ শিক্ষায় উৎসাহিত করা প্রয়োজন। যাতে তারা উচ্চ শিক্ষা অর্জন করার সুযোগ পায়। শিক্ষার্থীদেরকে যেকোনো বিষয়ের উপর দক্ষতা বৃদ্ধি করতে হবে। এতে কর্মক্ষেত্রে সফলতা অর্জন করতে পারবে।
সাবেক পররাষ্ট্র উপদেষ্টা বলেন, আমাদের দেশে অবৈধভাবে বয়স বাড়িয়ে পাসপোর্ট করার একটা প্রবণতা রয়েছে। কিশোর অবস্থায় বয়স বাড়িয়ে ১৫ বছরকে ২০ বছর করে পাসপোর্ট করে শ্রমিক ভিসায় মধ্যপ্রাচ্যে গিয়ে শ্রমিক হওয়া বন্ধ করতে হবে। নিজেকে দক্ষ করে গড়ে তুলতে পারলে ইউরোপ মহাদেশের দেশগুলোতে প্রবেশের জন্য ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে ডুবে মরতে হবে না।
এসময় কোনো সংগঠনের ক্ষেত্রে যোগাযোগ বৃদ্ধি করলে গতি বাড়ে বলেও জানান তিনি। অনুষ্ঠানে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের (বিসিক) চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম বলেন, সমাজের অনগ্রসর শিক্ষার্থীদের উচ্চ শিক্ষায় নিয়ে আসান জন্য উদ্যোগ নিতে হবে। এতে তারা উচ্চ শিক্ষায় উৎসাহিত হবে।
বর্তমান বিশ্ব পরিস্থিতির কথা উল্লেখ করে তিনি বলেন, উপসাগরীয় অঞ্চলে যুদ্ধ চলছে। এই যুদ্ধ আর কিছুদিন চলতে থাকলে সারা বিশ্বে জ্বালানি সংকট দেখা দিতে পারে।
ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব রায়পুরা (ডুসার) এর সাধারণ সম্পাদক আব্দুর রহমান সৈকতের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সিগমা গ্রুপের চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যোগযোগ বৈকল্য বিভাগের সহযোগী অধ্যাপক ড. তাওহিদা জাহান, নারায়নগঞ্জের সরকারি তোলারাম কলেজের সাবেক অধ্যাপক মো. ফখরুল ইসলাম তালুকদার, ডুসার এর স্থায়ী উপদেষ্টা রহমত উল্লাহ, ছাত্র উপদেষ্টা আল আমিন, আতিকুর রহমান আতিক, সদ্য বিদায়ী সভাপতি আবু আহমেদ ফাহাদ, সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক সামাউন আহমেদ সাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডুসার সভাপতি মো. নাজমুল কাদের।
নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ‘নববর...
নিউজ ডেস্ক : বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারে বড় ধরনের রদবদল ...
নিউজ ডেস্ক : বেসরকারি মাদ্রাসায় কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্...
নিউজ ডেস্ক : সারা দেশের বিদ্যালয়গুলোর শ্রেণিকক্ষে পাঠদান কার্যক্রম জোরদার করতে অবসরপ্রাপ্ত ও শ...
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের...

মন্তব্য (০)