• খেলাধুলা

হোটেলে নারী কর্মীর সঙ্গে বাজে আচরণে পাকিস্তানি তারকার শাস্তি

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে সেমিফাইনালের আগেই বিদায় নিয়েছে পাকিস্তান ক্রিকেট দল।

টুর্নামেন্টে বাজে পারফরম্যান্সের কারণে ক্রিকেটারদের ৫০ লাখ রুপি তথা বাংলাদেশ টাকায় ২১ লাখ ৭১ হাজার টাকা জরিমানা করা হয়। 

১৫ ফেব্রুয়ারি ভারতের কাছে ৬১ রানে হারের পরই পিসিবি ক্রিকেটারদের জরিমানার সিদ্ধান্ত নিয়েছে বলে পাকিস্তানি সংবাদমাধ্যম জানিয়েছে। 

বিশ্বকাপে বাজে পারফরম্যান্সের কারণে পাকিস্তান দলকে নিয়ে ঘরে-বাইরে সমালোচনা হচ্ছে। সেই সমালোচনার মধ্যেই সামনে এলো বিশ্বকাপ চলাকালীন সময়ে শ্রীলংকার এক হোটেলে নারী কর্মীর সঙ্গে বাজে আচরণ করেন পাকিস্তানের এক তারকা ক্রিকেটার। যে কারণে তাকে শাস্তি দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তবে সেই ক্রিকেটারের নাম প্রকাশ করেনি পাকিস্তান। 

গত শনিবার পাল্লেকেলেতে শ্রীলংকার বিপক্ষে ৫ রানে জিতেও পাকিস্তান সেমিফাইনালে যেতে পারেনি। সুপার এইটের শ্রীলংকা-পাকিস্তান ম্যাচের আগে ক্যান্ডির গোল্ডেন ক্রাউন হোটেলে অবস্থান করছিলেন সালমান আলীর নেতৃত্বাধীন পাকিস্তান ক্রিকেট দল।

টেলিকম এশিয়া স্পোর্টের প্রতিবেদনে জানানো হয়েছে, সেই হোটেলের এক নারী কর্মীর সঙ্গে অশোভন আচরণ করেছিলেন পাকিস্তানি এক তারকা ক্রিকেটার। যে কারণে তাকে জরিমানা করা হয়েছে।

মন্তব্য (০)





image

ছক্কার রেকর্ডে রান পাহাড়ে ভারত, ইংল্যান্ডের লক্ষ্য ২৫৪

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসরের দ্বিতীয় সেমিফাইনালে রে...

image

বাংলাদেশ সফরে পাকিস্তানের দল ঘোষণা, নেই বাবর

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য দল ঘ...

image

ইউরোপে স্থানান্তরিত হতে পারে ‘ফিনালিসিমা’

স্পোর্টস ডেস্ক : ইউরোপীয় চ্যাম্পিয়ন স্পেন ও কোপা আমেরিকা জয়ী আর্জেন্ট...

image

সেমিফাইনালের ম্যাচ অফিসিয়ালদের তালিকা প্রকাশ

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপপর্ব ও সুপার এইটের ম্যাচ শে...

image

বাংলাদেশ-পাকিস্তান সিরিজ অনিশ্চিত!

স্পোর্টস ডেস্ক : পাকিস্তান ক্রিকেট দলের বাংলাদেশ সফর নিয়ে সংশয় তৈরি হয়েছ...

  • company_logo