• লিড নিউজ
  • আন্তর্জাতিক

‎ইরানে ছয়দিনে নিহত হাজার, পাল্টা হামলায় ৬০০ মার্কিন সেনা নিহতের দাবি তেহরানের

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: ছয়দিনের মার্কিন-ইসরাইলি হামলায় ইরানে নিহতের সংখ্যা এক হাজার ছাড়িয়েছে। পাল্টা হামলায় ছয় শতাধিক মার্কিন সেনা নিহতদের দাবি তেহরানের। এ অবস্থায় ইরানের নতুন সর্বোচ্চ নেতা খামেনিপুত্র মুজতবাকে হত্যার হুমকি ইসরাইলের। এমন পরিস্থিতিতে খামেনির দাফন নিয়ে রাষ্ট্রীয় অনুষ্ঠান স্থগিত করেছে ইরান। এদিকে সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি আরামকোর একটি স্থাপনায় ড্রোন হামলা চালিয়েছে ইরান। তুরস্কেও ইরানি হামলার খবর পাওয়া গেছে।

‎যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় প্রতিনিয়ত কেঁপে উঠছে তেহরান। সরকারি স্থাপনার পাশাপাশি হামলা চলছে স্কুল-হাসপাতালে। গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) থেকে এখন পর্যন্ত ইরানের প্রায় দুই হাজার স্থাপনায় হামলার দাবি যুক্তরাষ্ট্রের।

‎আইডিএফের আক্রমণে দুমড়ে মুচড়ে গেছে তেহরানের অ্যাসেম্বলি অব এক্সপার্টস ভবন। ইরানে চলমান অভিযানে যুক্তরাষ্ট্রের ৫০ হাজারের বেশি সেনা অংশ নিচ্ছে বলে দাবি করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড। এছাড়া অঞ্চলটিতে মোতায়েন রয়েছে অন্তত ২০০ যুদ্ধবিমান ও বিমানবাহী দু’টি রণতরী।

‎দমে না গিয়ে প্রতিশোধ নিতে মরিয়া ইরান, ব্যস্ত নতুন করে সরকার গঠনে। এরইমধ্যে প্রয়াত আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে মুজতবা খামেনিকে ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত করেছে বিশেষজ্ঞ পরিষদ। নেয়া হচ্ছে প্রয়াত আয়াতুল্লাহ আলী খামেনির দাফনের প্রস্তুতিও। পবিত্র মাশহাদ শহরে সমাহিত হবেন তিনি।

‎এছাড়া ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ইসরাইলে কাঁপাচ্ছে তেহরান। চলমান অভিযানে ছয় শতাধিক মার্কিন সেনা হত্যার দাবি করেছে আইআরজিসি। যদিও যুক্তরাষ্ট্র বলছে, হামলায় প্রাণ গেছে ছয় সেনার। যাদের মধ্যে চার জনের পরিচয় মিলেছে।

‎শুধু ইসরাইল নয়, মধ্যপ্রাচ্যের দেশগুলোতেও পাল্টা হামলা অব্যাহত রেখেছে ইরান। নতুন করে দুবাইয়ের মার্কিন কনস্যুলেটের সামনে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এছাড়াও কাতারের আল-উদেইদের মার্কিন বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। সোমবার (২ মার্চ) রিয়াদের কনস্যুলেট ভবন ছাড়াও সিআইএর কার্যালয়ে ড্রোন হামলার খবর পাওয়া গেছে।

‎ইরানের যেকোনো হামলা মোকাবিলার প্রস্তুতির কথা জানিয়েছে সৌদি মন্ত্রিসভা। ইরানের দু’টি ক্ষেপণাস্ত্র ও নয়টি ড্রোন প্রতিহতের দাবি করেছে রিয়াদ। আইআরজিসির হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে কাতারে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে।

‎অন্যদিকে লেবাননেও হামলার মাত্রা বাড়িয়েছে ইসরাইল। এতে প্রতি মুহূর্তে বাড়ছে হতাহতের সংখ্যা। দক্ষিণ লেবাননের গ্রামগুলোর বাসিন্দাদের স্থান ছাড়ার নির্দেশ দিচ্ছে আইডিএফ।

‎বাড়তে থাকা উত্তেজনার মাঝেই ভূমধ্যসাগরে বিমানবাহী রণতরী পাঠাচ্ছে ফ্রান্স। এছাড়াও সাইপ্রাসের ব্রিটিশ বিমানঘাঁটিতে হামলার পর দেশটির নিরাপত্তায় প্রতিরক্ষা সরঞ্জাম পাঠাবে লন্ডন ও প্যারিস।

‎তবে ইরানে চলমান যুক্তরাষ্ট্র ও ইসরাইলি হামলার ফের নিন্দা জানিয়েছে রাশিয়া ও চীন। অন্যদিকে ইরানের পারমাণবিক বোমা তৈরির যথেষ্ট প্রমাণ নেই বলে জানিয়েছেন আন্তর্জাতিক আণবিক সংস্থার প্রধান রাফায়েল গ্রোসি।

মন্তব্য (০)





image

ট্রাম্পকে ইরানে হামলার এখতিয়ার কে দিয়েছে

নিউজ ডেস্ক : গণহত্যাকারী ইসরাইল ও তাদের সহযোগী যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরান...

image

‎যুদ্ধে তিন পক্ষের পাল্টাপাল্টি হামলা অব্যাহত; আত্মসমর্পণ...

আন্তর্জাতিক ডেস্ক: যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র শক্তিশালী...

image

ইরানে মার্কিন অপারেশনের নাম ‘এপিক ফিউরি’ কেন, যা জানা গেল

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে যেকোনো অভিযানের নামকরণের ক্ষে...

image

‎শ্রীলঙ্কার উপকূলে ডুবেছে ইরানের যুদ্ধজাহাজ, অন্তত ৩০ নৌস...

আন্তর্জাতিক ডেস্ক: শ্রীলঙ্কার জলসীমার কাছে ভারত মহাসাগরে একট...

image

ইরানে এক হাজারের বেশি বেসামরিক নিহত

আন্তর্জাতিক ডেস্ক: গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া ইরান-ইসরা...

  • company_logo