• খেলাধুলা

বাংলাদেশ সফরে পাকিস্তানের দল ঘোষণা, নেই বাবর

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে পাকিস্তান। ১৫ সদস্যের এই দলে জায়গা পাননি পাকিস্তানের সাবেক অধিনায়ক বাবর আজম। দলে রাখা হয়েছে এখনো ওয়ানডে না খেলাা ৬ জনকে। দলের নেতৃত্বে থাকছেন শাহিন শাহ আফ্রিদি।

ওয়ানডে দল থেকে বাবরের বাদ পড়াকে চমকই বলতে হবে। কারণ সর্বশেষ ওয়ানডে সিরিজেও সেঞ্চুরি পেয়েছেন বাবর।

তবে টি–টুয়েন্টি বিশ্বকাপে বাবর পারফর্ম করতে ব্যর্থ হয়েছেন। বিশ্বকাপে ৬ ম্যাচে মাত্র ৯১ রান করেছেন বাবর, তাও ১১২.৩৪ স্ট্রাইক রেটে।

বিশ্বকাপে পাকিস্তানের সর্বোচ্চ রানসংগ্রাহক ছিলেন সাহিবজাদা ফারহান। ৩৮৩ রান করা ফারহান অবশ্য বিশ্বকাপেই এখন পর্যন্ত সর্বোচ্চ রানসংগ্রাহক। বাংলাদেশের সিরিজে ওয়ানডে অভিষেক হতে পারে তাঁর।

তিনি ছাড়া ওয়ানডে অভিষেক না হওয়া অন্য ক্রিকেটাররা হলেন— আবদুল সামাদ, মাজ সাদাকাত, মুহাম্মদ গাজী ঘোরি, সাদ মাসুদ এবং শামিল হোসেন। সামাদ, সাদাকাত, সাদ মাসুদ এবং শামিল হোসেন পাকিস্তান শাহিনস দলে ছিলেন, এরা সম্প্রতি আবুধাবিতে ইংল্যান্ড লায়ন্সের বিপক্ষে খেলেছেন।

দলে নেই পাকিস্তান ওপেনার ফখর জামান। দল ঘোষণার আগে পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ জানিয়েছিল, হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছেন ফখর।

সিরিজ খেলতে পাকিস্তান বাংলাদেশে আসবে ৮ মার্চ। ১১, ১৩ ও ১৫ মার্চ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে হবে সিরিজের তিন ম্যাচ।

পাকিস্তানের ওয়ানডে দল

শাহিন শাহ আফ্রিদি (অধিনায়ক), আব্দুল সামাদ, আবরার আহমেদ, ফাহিম আশরাফ, ফয়সাল আকরাম, হারিস রউফ, হুসেইন তালাত, মাজ সাদাকাত, মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), মোহাম্মদ ওয়াসিম, মুহাম্মদ গাজী ঘোরি (উইকেটকিপার), সাদ মাসুদ, সাহিবজাদা ফারহান, সালমান আগা এবং শামিল হোসেন।

 

মন্তব্য (১)





image
image

বাবা ছিলেন তারকা, শেবাগ-রাজ্জাকদের ছেলেরাও হাঁটছেন সে পথেই

১

স্পোর্টস ডেস্ক : ‘লাইক ফাদার লাইক সান’ — কথাটা বেশ আগে থেকে...

image

ড্রয়ে শেষ হলো রাওয়ালপিন্ডি টেস্ট

২

স্পোর্টস ডেস্ক : পাকিস্তান ও শ্রীলংকার মধ্যকার দুই ম্যা...

image

‘হামজাকে পাত্তা দিচ্ছি না’, বাংলাদেশকে সরাসরি চ্যালেঞ্জ জ...

৩

স্পোর্টস ডেস্ক : শ্রীলঙ্কাকে মাত্রই ৪–০ গোলে হারিয়ে সেমিফাইনালে এসেছে ব...

image

৬৪ বছর পর ঘরের মাঠে ফ্রান্সকে হারাল ইতালি

৪

স্পোর্টস ডেস্ক : পিও এস্পোসিতোর জোড়া গোলে ফ্রান্সকে ৩–১ গোলে হারিয়েছে...

image

ম্যান ইউনাইটেড থেকে ছাঁটাই হতে পারেন ১১ ফুটবলার!

৫

স্পোর্টস ডেস্ক : ম্যানচেস্টার ইউনাইটেডে বড় ধরনের পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে...

  • company_logo