• খেলাধুলা

ইউরোপে স্থানান্তরিত হতে পারে ‘ফিনালিসিমা’

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : ইউরোপীয় চ্যাম্পিয়ন স্পেন ও কোপা আমেরিকা জয়ী আর্জেন্টিনার মধ্যে অনুষ্ঠিত হওয়া ‘ফিনালিসিমা’ ম্যাচটি কাতার থেকে ইউরোপে স্থানান্তরিত হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। মূলত কাতারের দোহায় এই ম্যাচের আয়োজনের পরিকল্পনা থাকলেও মধ্যপ্রাচ্যে বর্তমানে নিরাপত্তাজনিত পরিস্থিতির কারণে কাতার ফুটবল অ্যাসোসিয়েশন সমস্ত টুর্নামেন্ট স্থগিত করেছে।

তাই কাতারে কোনোপ্রকার ম্যাচ হওয়ার সম্ভাবনা এখন কমে গেছে। এমন পরিস্থিতিতে উয়েফা এবং কনমেবল ইউরোপে নতুন ভেন্যু খুঁজে নেওয়ার জন্য আলোচনা করছে।

লন্ডনকে এখন সম্ভাব্য বিকল্প হিসেবে বিবেচনা করা হচ্ছে। যদিও একই দিনে ওয়েম্বলি স্টেডিয়ামে ইংল্যান্ড ও উরুগুয়ের ম্যাচ আছে, এছাড়া লন্ডনের অন্যান্য স্টেডিয়াম এরকম বড় ম্যাচ আয়োজনের অযোগ্য।

স্পেন ফুটবল ফেডারেশন দ্রুত সিদ্ধান্ত চাচ্ছে, কারণ মার্চের আন্তর্জাতিক বিরতি জুন-জুলাইয়ে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপের আগে প্রস্তুতির গুরুত্বপূর্ণ সময়। স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে বলেছেন, যত দ্রুত সম্ভব নতুন ভেন্যু নির্ধারণ করা জরুরি।

স্পেন আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচ খেলতে আগ্রহী হলেও বিকল্প প্রতিপক্ষের কথাও ভাবছে, যাতে আন্তর্জাতিক উইন্ডো অপচয় না হয়। ম্যাচের তিন দিন পর স্পেনের আরেকটি প্রীতি ম্যাচ আছে, সেখানে তাদের প্রতিপক্ষ মিশর।

তাই সব ঠিক থাকলে কাতারের পরিবর্তে ইউরোপের মাঠেই হতে পারে ফিনালিসিমার ম্যাচটি। যেখানে মুখোমুখি হবে লিওনেল মেসির আর্জেন্টিনা এবং বার্সা তারকা লামিনে ইয়ামালের স্পেন।

 

মন্তব্য (০)





image

বাবা ছিলেন তারকা, শেবাগ-রাজ্জাকদের ছেলেরাও হাঁটছেন সে পথেই

১

স্পোর্টস ডেস্ক : ‘লাইক ফাদার লাইক সান’ — কথাটা বেশ আগে থেকে...

image

ড্রয়ে শেষ হলো রাওয়ালপিন্ডি টেস্ট

২

স্পোর্টস ডেস্ক : পাকিস্তান ও শ্রীলংকার মধ্যকার দুই ম্যা...

image

‘হামজাকে পাত্তা দিচ্ছি না’, বাংলাদেশকে সরাসরি চ্যালেঞ্জ জ...

৩

স্পোর্টস ডেস্ক : শ্রীলঙ্কাকে মাত্রই ৪–০ গোলে হারিয়ে সেমিফাইনালে এসেছে ব...

image

৬৪ বছর পর ঘরের মাঠে ফ্রান্সকে হারাল ইতালি

৪

স্পোর্টস ডেস্ক : পিও এস্পোসিতোর জোড়া গোলে ফ্রান্সকে ৩–১ গোলে হারিয়েছে...

image

ম্যান ইউনাইটেড থেকে ছাঁটাই হতে পারেন ১১ ফুটবলার!

৫

স্পোর্টস ডেস্ক : ম্যানচেস্টার ইউনাইটেডে বড় ধরনের পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে...

  • company_logo