• লিড নিউজ
  • স্বাস্থ্য

যেকোনো মূল্যে দালালদের দৌরাত্ম্য রোধ করা হবে: স্বাস্থ্যমন্ত্রী ‎

  • Lead News
  • স্বাস্থ্য

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ যেকোনো মূল্যে দালালদের দৌরাত্ম্য রোধ করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। এসময় তিনি হাসপাতাল থেকে রোগী ভাগিয়ে নেয়া বা রোগীদের সঙ্গে যারা প্রতারণা করবে তাদের কঠোর হস্তে দমন করার কথাও বলেছেন।

‎আজ (বুধবার ৪ মার্চ) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনে গিয়ে তিনি এ ঘোষণা দেন।

‎সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, ‘হাসপাতালের পরিবেশ উন্নয়ন ও খাবারের মান নিশ্চিতে ঢাকা মেডিকেল কলেজ কর্তৃপক্ষকে নির্দেশনা দেয়া হয়েছে। কারও দায়িত্বে অবহেলা পাওয়া গেলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেন।’

‎তিনি বলেন, ‘এখনও অনেক হাসপাতালে প্রয়োজনের তুলনায় স্বাস্থ্যকর্মীর সংখ্যা কম আছে। তবে স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌছাতে সর্বোচ্চ কাজ করবে সরকার।’

‎স্বাস্থ্যমন্ত্রী এ সময় উল্লেখ করেন, সরকারের সম্পদ সীমিত, এ সীমিত সম্পদের মধ্যে জনগণকে স্বাস্থ্যসেবা নিশ্চিতে কাজ করছে সরকার। ঢাকাসহ সারাদেশে রোগীদের সেবা নিশ্চিতে সরকার বদ্ধপরিকর।

মন্তব্য (০)





image

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ১৭৫৩ নতুন রোগী

নিউজ ডেস্ক : এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে দেশে...

image

চীনসহ এশিয়ার দেশগুলোতে স্বাস্থ্য সহযোগিতা জোরদারে ৪ অগ্রা...

নিউজ ডেস্ক: চীনসহ এশিয়ার দেশগুলোর সঙ্গে স্বাস্থ্য খাতে সহযোগ...

image

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু

নিউজ ডেস্ক : এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় ৭ জনের মৃত্যু হয়েছে...

image

আরও ৬ শিশুর প্রাণ গেল, হাম ও উপসর্গে মোট মৃত্যু ১০৩৬

নিউজ ডেস্ক : হামের উপসর্গ নিয়ে দেশে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃ...

image

ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তির রেকর্ড

নিউজ ডেস্ক : দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আটজনের মৃ...

  • company_logo