• খেলাধুলা

সেমিফাইনালের ম্যাচ অফিসিয়ালদের তালিকা প্রকাশ

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপপর্ব ও সুপার এইটের ম্যাচ শেষ। সেমিফাইনালে উঠেছে দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, ভারত ও নিউজিল্যান্ড। আগামীকাল বুধবার থেকে সেমিফাইনালের লড়াই শুরু। 

ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা-নিউজিল্যান্ড এবং ভারত-ইংল্যান্ড। এই দুটি ম্যাচের আম্পায়ার ও রেফারি কারা, সেই তালিকা প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

চলতি বিশ্বকাপে বাংলাদেশের দুই অভিজ্ঞ আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত ও গাজী সোহেল দায়িত্ব পালন করেছেন। কিন্তু সেমিফাইনালে তাদের কেউ নেই। 

আগামীকাল প্রথম সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকা খেলবে নিউজিল্যান্ডের সঙ্গে। গ্রুপের লড়াইয়ে একপেশে জয় পেয়েছিল প্রোটিয়ারা। কলকাতার ইডেন গার্ডেন্সে এই ম্যাচে অনফিল্ড আম্পায়ার রিচার্ড ইলিংওর্থ ও অ্যালেক্স হোয়ার্ফ। ম্যাচ রেফারি হিসেবে থাকবেন জাভাগল শ্রীনাথ। থার্ড আম্পায়ার নিতিন মেনন ও ফোর্থ আম্পায়ার রড টাকার।

বৃহস্পতিবার মুম্বাইয়ে হবে দ্বিতীয় সেমিফাইনাল। এন্ডি পাইক্রফট ভারত-ইংল্যান্ড ম্যাচের ম্যাচ রেফারি। অনফিল্ডে থাকবেন ক্রিস গ্যাফানি ও আলাউদ্দিন পালেকার। আদ্রিয়ান হোল্ডস্টক থার্ড আম্পায়ার এবং পল রাইফেল থাকবেন ফোর্থ আম্পায়ারের ভূমিকায়। 

 

মন্তব্য (০)





image

‘অঘোষিত ফাইনালে’ দাপুটে জয়ে দ.আফ্রিকার সিরিজ নিশ্চিত

স্পোর্টস ডেস্ক : ক্রাইস্টচার্চে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ‘অঘোষিত ...

image

বিদায়ের পর আবারও ঘরের মাঠে খেলবেন মেসি

স্পোর্টস ডেস্ক : আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আয়ার্সের এজেইজা বিমানবন্দর...

image

‎যুক্তরাষ্ট্রে বিশ্বকাপের ২০০০ হোটেলকক্ষ বুকিং বাতিল করল ...

স্পোর্টস ডেস্ক: আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত যুক্...

image

২০ হাজার কোটি টাকায় বিক্রি হলো রাজস্থান রয়েলস

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি ক্রিকেটের জনপ্রিয়তা পরখ করেই ২০...

image

‘বিসিবির সভাপতি হতে প্রস্তুত’ মাশরাফির এমন মন্তব্যের বিষয়...

নিউজ ডেস্ক : সম্প্রতি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধি...

  • company_logo