ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্ক : সরকারি কর্ম কমিশন (পিএসসি) প্রতি বছর বিসিএস পরীক্ষার আয়োজন করে, যেখানে প্রিলিমিনারি লিখিত ও মৌখিক ধাপের মাধ্যমে ক্যাডার নিয়োগ দেওয়া হয়। এই পরীক্ষা পুরোপুরি সম্পন্ন করতে বছর পার হয়ে যায়। এমন প্রেক্ষাপটে প্রতি বছরের বিসিএস পরীক্ষা বছরের মধ্যেই শেষ করার তাগিদ দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
রোববার (১ মার্চ) দুপুরে পিএসসির চেয়ারম্যান অধ্যাপক ড. মোবাশ্বের মোনেমের নেতৃত্বে ১৫ জনের একটি প্রতিনিধিদল বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতির কাছে বার্ষিক প্রতিবেদন পেশ করতে গেলে তিনি এই তাগিদ দেন।
রাষ্ট্রপতি এক বছরের মধ্যে একটি বিসিএস পরীক্ষার কার্যক্রম সম্পন্ন করার জন্য পিএসসি যে রোডম্যাপ প্রণয়ন করেছে, সেটি বাস্তবায়নের তাগিদ দেন।
এ সময় পিএসসির চেয়ারম্যান প্রতিবেদনের বিভিন্ন দিক এবং কমিশনের সার্বিক কর্মকাণ্ড রাষ্ট্রপতিকে অবহিত করেন।
পিএসসির সচিবসহ রাষ্ট্রপতির কার্যালয়ের সচিবরা এ সময় উপস্থিত ছিলেন।
নিউজ ডেস্ক : বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন প্রতিমন্ত্রী এম. রাশিদুজ্জাম...
নিউজ ডেস্কঃ স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম...
নিউজ ডেস্ক : রমজানের পরেই স্থানীয় সরকার পর্যায়ে সিটি করপোরেশন নির্বাচন হ...
নিউজ : শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর ব...
নিউজ ডেস্ক : রাজধানীতে ঢাকা ওয়াসার এটিএম বুথ থেকে সরবরাহ করা পানির দাম বাড়ানো হয়েছে। আজ থেকে ...

মন্তব্য (০)