• বিনোদন

আলভীর স্ত্রী ইকরার আত্মহত্যার নেপথ্যে কী?

  • বিনোদন

ছবিঃ সংগৃহীত

বিনোদন ডেস্ক : ছোটপর্দার দর্শকপ্রিয় অভিনেতা জাহের আলভীর স্ত্রী আফরা ইবনাত ইকরা আত্মহত্যা করেছেন। শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে মিরপুর ডিওএইচএস এলাকার একটি বাসায় এ ঘটনা ঘটে।

ঘটনার সময় শুটিংয়ের কাজে নেপালে ছিলেন এ অভিনেতা। সেখান থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে স্ত্রীর মৃত্যুর খবর নিশ্চিত করেন তিনি।

পোস্টে আলভী জানান, তিনি এখন নেপালে শুটিং করছেন। খবরটি শোনার পর তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন। দ্রুত ঢাকা ফেরার চেষ্টা করছেন, ফিরে এসে সবার সঙ্গে এ বিষয়ে কথা বলবেন।

এদিকে স্ত্রীর মৃত্যুর ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা ও জল্পনা ছড়িয়ে পড়ে।  ঘটনার এক দিন আগে নিজের ফেসবুকে একটি পোস্ট করেছিলেন জাহের আলভী। সেখানে তিনি লিখেছিলেন, ‘ভুল করলে মাফ মেলে, কিন্তু মুক্তি মেলে না।’

সেই পোস্টের মন্তব্যের ঘরে ইকরাও তার প্রতিক্রিয়া জানিয়েছিলেন। আলভীর করা ওই পোস্টে ইকরার মন্তব্য, ‘অভিনন্দন! ভুল করলে মাফ মেলে না, মুক্তিও মিলে না। ভুল স্বীকার করতে পারলা! আমিন! আমার আমিকে মুক্তি করে দিলাম, আবার কাটছ কেন!’

সাম্প্রতিক সময়ে অভিনেতা আলভী ও তার স্ত্রীর এই পোস্ট ও মন্তব্যকে ঘিরেই নেটিজেনদের মাঝে নানা জল্পনার সৃষ্টি হয়েছে। এসবের প্রেক্ষিতে শোনা যাচ্ছে, দাম্পত্য জীবনে তাদের মনোমালিন্য চলছিল।

উল্লেখ্য, ২০১০ সালে ভালোবেসে বিবাহবন্ধনে আবদ্ধ হন জাহের আলভী ও আফরা ইবনাত ইকরা। তাদের ঘরে একটি পুত্রসন্তান আছে।

মন্তব্য (০)





image

‘ড্রাইভারের সঙ্গে পরকীয়ার’ অভিযোগ নিয়ে মুখ খুললেন ডলি সায...

বিনোদন ডেস্কঃ এক সময়ের জনপ্রিয় দম্পতি ছিলেন ডলি সায়ন্তন...

image

সহশিল্পীকে মারধরের অভিযোগ প্রসঙ্গে মুখ খুললেন তিশা

বিনোদন ডেস্ক : অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে মারধরের অভিযোগ তুলেছেন তা...

image

আলভীর সঙ্গে ‘সম্পর্ক’ নিয়ে মুখ খুললেন তিথি

নিউজ ডেস্ক : ছোটপর্দার নিয়মিত মুখ অভিনেতা জাহের আলভীর স্ত্রী...

image

নতুন গান ও প্রথমবারের মতো ওয়েব সিরিজ নিয়ে কুসুম সিকদার

বিনোদন ডেস্ক : ছোট ও বড়পর্দার পরিচিত মুখ কুসুম সিকদার। ক্যামেরার সামনে অ...

image

মুমুসো বাংলাদেশের নতুন স্টোর উদ্বোধন করলেন বিদ্যা সিনহা মিম

বিনোদন প্রতিবেদকঃ আন্তর্জাতিকভাবে স্বীকৃত লাইফস্টাইল ব্র্যান...

  • company_logo