ছবিঃ সংগৃহীত
স্পোর্টস ডেস্ক : শ্রীলঙ্কার প্রাক্তন কিংবদন্তি ফাস্ট বোলার লাসিথ মালিঙ্গা দেশটির ক্রিকেটপ্রেমীদের ধৈর্য ধারণ করতে এবং জাতীয় দলের প্রতি সমর্থন অব্যাহত রাখতে অনুরোধ করেছেন। তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন, শ্রীলঙ্কা আবারও একটি আইসিসি বিশ্বকাপ জিততে সক্ষম।
একটি আবেগঘন ফেসবুক পোস্টে ১৯৯৬ সালের প্রথম বিশ্বকাপ জয়ের পর থেকে শ্রীলঙ্কার দীর্ঘ ক্রিকেটযাত্রা স্মরণ করেছেন মালিঙ্গা। তিনি উল্লেখ করেছেন, কিছু টুর্নামেন্টে হতাশাজনক বিদায় এবং চারটি বিশ্বকাপ ফাইনালে পরাজয়ের মধ্যেও প্রকৃত সমর্থকরা কখনো দলকে ছেড়ে যায়নি।
মালিঙ্গার মতে, সেই অটল সমর্থন ও বিশ্বাসই ২০১৪ সালের বিশ্বকাপ সাফল্যের ভিত্তি গড়ে তুলেছে। ১৮ বছরের দীর্ঘ অপেক্ষা ও সংগ্রামের পর আসা সেই শিরোপা প্রমাণ করে যে- ধৈর্য, অধ্যবসায় এবং খেলার প্রতি ভালোবাসা একদিন সফলতা নিয়ে আসে।
তিনি বলেন, ‘হাল ছেড়ে দেওয়াই খেলাধুলার সমাধান নয়, শ্রীলঙ্কা আবারও বিশ্বচ্যাম্পিয়ন হতে পারবে।’
মালিঙ্গা আরও যোগ করেন, এখনও অসংখ্য জ্ঞানী ও নিবেদিতপ্রাণ সমর্থক দলের পাশে রয়েছেন এবং পরবর্তী শিরোপা না আসা পর্যন্ত তারা সমর্থন অব্যাহত রাখবেন।
নিউজ ডেস্ক : গেল বছর আর্সেনালের কাছে ফাইনালে হেরেছিল বা...
স্পোর্টস ডেস্ক : ফোর্বসের জরিপে আয়ের দিক থেকে শীর্ষে পর্তুগালের তারকা ফ...
স্পোর্টস ডেস্ক : ২০২৬ বিশ্বকাপে খেলবেন কি না, সে বিষয়ে ধোঁয়া...
স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপকে সামনে রেখে নিজেদের কোচিং স্টাফের...
স্পোর্টস ডেস্ক: তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান শিশু-কিশো...

মন্তব্য (০)