• রাজনীতি

নির্বাচনের আগে ও পরে আমাদের দলের সঙ্গে সহিংসতা চলছে: গোলাম পরওয়ার

  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, নির্বাচনের পর আমরা আশা করেছিলাম নতুন গঠিত রাজনৈতিক এই সরকার সহিংসতা বন্ধে কাজ করবে। কিন্তু নির্বাচনের আগেও আমাদের দলের সঙ্গে যেভাবে সহিংসতা হয়েছে, ঠিক একইভাবে নির্বাচন পরবর্তী সময়েও তা ঘটছে।  ভালো ও জনকল্যাণমূলক কাজে জামায়াত সরকারকে সহযোগিতা করবে। তবে অন্যায় ও জুলুমের প্রশ্নে তারা তীব্র বিরোধিতা অব্যাহত রাখবে। 

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে ময়মনসিংহ নগরীর তারেক স্মৃতি অডিটোরিয়ামে মহানগর জামায়াতের রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

গোলাম পরওয়ার বলেন, জামায়াত সবসময় নিয়মতান্ত্রিক, রাজনৈতিক এবং গঠনমূলক ভুমিকা পালন করবে ইনশাল্লাহ। কোন অনিয়মতান্ত্রিক হঠকারি পদ্ধতিতে সহিংসতা, চরমপন্থা কোন পথকে ইসলামী পথ বলে মনে করি না।  নির্বাচনে সুষ্ঠুভাবে ভোট দেওয়া, অন্যবারের মতো ভোটকেন্দ্রে যেতে বাঁধা দেওয়া, সহিংসতার মতো বড় ঘটনা না ঘটলেও, নির্বাচনের পরে ভোট গণনা, রেজাল্ট তৈরী করা, রেজাল্ট ঘোষণার মধ্যে ইঞ্জিনিয়ারিং করা হয়েছে। 

ভোটের পুণ:গণনার দাবি জানিয়ে তিনি বলেন, আমার নির্বাচন কমিশনের রিটার্নিং কমিশনের কাছে আবেদন করেছি। বিধি অনুযায়ী যে নির্বাচনের ট্রাইব্যুনাল গঠিত হয়েছে, সেখানেও আমাদের অভিযোগগুলো নিয়ে আবেদনে যাব। যেই সব আসনে অনিয়ম হয়েছে, সে আসনে ভোটের পুণ:গণনা ও নিরপেক্ষ তদন্তের দাবি জানাব।

তিনি আরও বলেন, গণতান্ত্রিক রীতিনীতি এবং নিয়মতান্ত্রিক রাজনীতি অনুসরণ করে আমরা সরকার এবং জনগণের পাশে থাকব। তবে জামায়াতে ইসলামীর নেতৃত্বে আমাদের নির্বাচিত সংসদ সদস্যদের সততা, সরলতা, বিনয়, ভদ্রতাকে দুর্বলতা মনে করবেন না। আপনার যে ভাষায়, যে ভঙ্গিতে মানুষের উপর হামলে পড়ছেন এটা থেকে আমরা সংযত থাকব।

কেন্দ্রীয় মজলিশে সুরা সদস্য ও ময়মনসিংহ মহানগর জামায়াতে আমির ড. মাওলানা কামরুল আহসান এমরুলের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মো. শাহাবুদ্দিন, মিডিয়া বিভাগীয় সেক্রেটারি মতিউর রহমান আকন্দ, জেলা জামায়াতে আমির আব্দুল করিমসহ মহানগর জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ পাশাপাশি নারী নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

গণভোটের গণরায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয়: ১১ দলীয় ঐক্য

নিউজ ডেস্কঃ গণভোটে জনগণের দেওয়া গণরায় পাশ কাটিয়ে সংসদীয় বিশ...

image

"আমরা রাজপথে তৈরি হয়েছি, রাজপথেই থাকব" নিরাপত্তা দিতে ব্য...

বগুড়া প্রতিনিধি : রাস্তায় চলাচলের সময় নারী ও সাধারণ মান...

image

এবার যাত্রাবাড়ীতে একের পর এক ককটেল বিস্ফোরণ, রিকশাচালক আহত

নিউজ ডেস্ক : রাজধানীর যাত্রাবাড়ী মোড়ে পরপর পাঁচটি ককটেল বিস্...

image

জনগণের সঙ্গে প্রতারণা না করলে লং মার্চের প্রয়োজন হতো না: ...

বগুড়া প্রতিনিধি : বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলী...

image

‎১৭ বছর শিক্ষাব্যবস্থা নিয়ে ছেলেখেলা করে জাতির মেরুদন্ড ভ...

নিউজ ডেস্ক: বিগত ১৭ বছর শিক্ষাব্যবস্থা নিয়ে ‘ছেলে...

  • company_logo