• বিনোদন

যে কারণে নিজের বিরক্তি উগরে দিলেন অভিনেত্রী ভাগ্যশ্রী

  • বিনোদন

ছবিঃ সংগৃহীত

বিনোদন ডেস্ক : বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ভাগ্যশ্রীর ঝুলিতে মাত্র একটি সুপারহিট সিনেমা। কিন্তু তারপরও তাকে নিয়ে আলোচনার শেষ নেই। সামাজিক মাধ্যমে অভিনেত্রীকে নিয়ে নানা ধরনের আলোচনা হচ্ছে। বারবার প্রশ্ন উঠেছে— কেন অভিনেত্রী ‘ম্যায়নে প্যার কিয়া’ সিনেমায় অভিনয়ের পর আর খুব বেশি অভিনয় করলেন না? 

সম্প্রতি এক সাক্ষাৎকারে বর্তমানে সিনেমার ধারা যে অনেকটাই বদলে গেছে তা ভীষণভাবে উপলব্ধির কথা জানান ভাগ্যশ্রী। সিনেমায় অহেতুক নায়ক-নায়িকার ঘনিষ্ঠ দৃশ্য প্রসঙ্গেও মুখ খুললেন তিনি?

পরবর্তীকালে বেশ কিছু মারাঠি সিনেমায় দেখা গেছে তাকে। হাতেগোনা কয়েকটি হিন্দি সিনেমাতেও অভিনয় করেছেন তিনি। কিন্তু এখনকার সিনেমা অনেকটাই বদলে যাওয়া প্রসঙ্গে ভাগ্যশ্রী বলেন, আগে পুরুষতান্ত্রিক গল্পই মূলত দেখানো হতো। ইদানীংকালে নারীকেন্দ্রিক সিনেমা বেশি তৈরি হচ্ছে। কিন্তু অহেতুক ঘনিষ্ঠ মুহূর্ত দিয়ে নাটকীয়তা তৈরির প্রয়োজন আছে বলে আমার মনে হয় না। 

অভিনেত্রী বরাবরই নিজের মতামত নিয়ে স্পষ্ট কথা বলেন। স্বামী-স্ত্রীর সম্পর্ক ঠিক থাকার টিপসও দেন ভাগ্যশ্রী। পুরুষের উদ্দেশে অভিনেত্রী বলেন, পুরুষকে বলছি— যদি আপনার স্ত্রীর মধ্যে কোনো পরিবর্তন লক্ষ করেন, তাহলে বুঝবেন সে শারীরিক-মানসিক পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। এমন সময়ে একজন নারীর প্রতি সহমর্মিতা প্রকাশ করার উপদেশ দিয়েছেন ভাগ্যশ্রী।

মন্তব্য (০)





image

‘ড্রাইভারের সঙ্গে পরকীয়ার’ অভিযোগ নিয়ে মুখ খুললেন ডলি সায...

বিনোদন ডেস্কঃ এক সময়ের জনপ্রিয় দম্পতি ছিলেন ডলি সায়ন্তন...

image

সহশিল্পীকে মারধরের অভিযোগ প্রসঙ্গে মুখ খুললেন তিশা

বিনোদন ডেস্ক : অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে মারধরের অভিযোগ তুলেছেন তা...

image

আলভীর সঙ্গে ‘সম্পর্ক’ নিয়ে মুখ খুললেন তিথি

নিউজ ডেস্ক : ছোটপর্দার নিয়মিত মুখ অভিনেতা জাহের আলভীর স্ত্রী...

image

নতুন গান ও প্রথমবারের মতো ওয়েব সিরিজ নিয়ে কুসুম সিকদার

বিনোদন ডেস্ক : ছোট ও বড়পর্দার পরিচিত মুখ কুসুম সিকদার। ক্যামেরার সামনে অ...

image

মুমুসো বাংলাদেশের নতুন স্টোর উদ্বোধন করলেন বিদ্যা সিনহা মিম

বিনোদন প্রতিবেদকঃ আন্তর্জাতিকভাবে স্বীকৃত লাইফস্টাইল ব্র্যান...

  • company_logo