• অর্থনীতি

পোশাক শিল্প থেকে নির্বাচিত সংসদ সদস্যদের সম্মানে বিজিএমই এর সংবর্ধনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

  • অর্থনীতি

ছবিঃ সিএনআই

নিজস্ব প্রতিবেদকঃ ‎বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পোশাক শিল্পখাত থেকে নির্বাচিত সংসদ সদস্যদের সম্মানে গতকাল (বৃহস্পতিবার) এক সংবর্ধনা সভার আয়োজন করে। রাজধানীর আর্মি গলফ ক্লাবের গলফ গার্ডেনে এই সংবর্ধনা সভা  এবং এর পরপরই ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খানের সভাপতিত্বে সংবর্ধনা সভায় উপস্থিত ছিলেন মোঃ শাহাদাত হোসেন, এমপি (লক্ষ্মীপুর - ১); মোঃ আব্দুল্লাহ্, এমপি (মুন্সীগঞ্জ - ১); মোঃ লুৎফর রহমান, এমপি (টাঙ্গাইল- ৪); মোঃ আবুল কালাম, এমপি (কুমিল্লা - ৯); মোঃ খালেদ হোসেন মাহবুব, এমপি (ব্রাহ্মণবাড়িয়া- ৩); এবং এরশাদ উল্লাহ, এমপি (চট্টগ্রাম -৮) ।

‎আরও উপস্থিত ছিলেন বানিজ্য মন্ত্রনালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব মোঃ শরীফুল আলম এমপি,  গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব আহম্মদ সোহেল মনজুর এমপি এবং মাননীয় প্রধানমন্ত্রীর (শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত) উপদেষ্টা জনাব মাহাদি আমীন। অনুষ্ঠানে বিজিএমইএ এর অফিস বেয়ারারগন, পরিচালনা পর্ষদের সদস্যগন, সাধারণ সদস্যবৃন্দ, দেশের বিশিষ্ট ব্যবসায়ী এবং গণমাধ্যমের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতেই বিজিএমইএ সভাপতি মঞ্চে ফুল ও ক্রেষ্ট দিয়ে বরণ করে নেন মাননীয় সংসদ সদস্যদের, মাননীয় প্রতিমন্ত্রীদের ও মাননীয় উপদেষ্টাকে।

‎বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান তার বক্তব্যে মাননীয় সংসদ সদস্যদের উষ্ণ অভিনন্দন জানিয়ে বলেন, পোশাক শিল্প পরিবারের সদস্যদের এই বিজয় সমগ্র খাতের বিজয়। তিনি আশা প্রকাশ করেন যে, মাননীয় সংসদগন যখন মহান সংসদে নিজ নিজ এলাকার সমস্যা ও উন্নয়ন কর্মকান্ড নিয়ে কথা বলবেন, তখন এর সাথে সাথে তারা শিল্প নিয়েও কথা বলবেন - পোশাকখাতের উদ্যোক্তাদের নিরন্তর সংগ্রামের কথা তুলে ধরবেন।  নবনির্বাচিত সাংসদগন জাতীয় সংসদে পোশাক শিল্পের বলিষ্ঠ কণ্ঠস্বর হিসেবে নীতিনির্ধারণী পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। তিনি আরও আশাবাদ ব্যক্ত করেন,মাননীয় সাংসদগন রপ্তানি বৈচিত্র্যকরণ, এবং ব্যবসা সহজীকরণ ও ব্যবসার পরিচালনা ব্যয় কমানো, এবং সর্বোপরি অর্থনীতির স্বার্থে ন্যায়সঙ্গত সমাধান দিবেন।

‎অনুষ্ঠানে মাননীয় সাংসদদের মধ্য থেকে বক্তব্য রাখেন বিজিএমইএ এর প্রাক্তন সহ-সভাপতি মোঃ লুৎফর রহমান, এমপি। তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় পোশাক শিল্পের বিকাশ শুরু হয়। পোশাক শিল্প যেন আরো এগিয়ে যায় – বাংলাদেশের অর্থনীতি যেন আরও শক্তিশালী হয়, সেজন্য পোশাকখাত থেকে নির্বাচিত সাংসদগন সর্বাত্মক উদ্যোগ নিবেন বলে তিনি জানান।

‎অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিজিএমইএ এর ১ম সহ-সভাপতি সেলিম রহমান। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে নবনির্বাচিত এমপিদের অভিজ্ঞতা জাতীয় সংসদে শিল্প ও বাণিজ্যবান্ধব নীতি প্রণয়নে সহায়ক হবে ।

‎প্রসঙ্গত উল্লেখ্য যে, পোশাক শিল্প পরিবার থেকে ত্রয়োদশ জাতীয় সংসদে নির্বাচিত ১৬ জন মাননীয় সাংসদ সদস্যরা হলেন:

‎আহম্মদ সোহেল মনজুর, এমপি (পিরোজপুর- ২); মোঃ লুৎফর রহমান, এমপি (টাঙ্গাইল - ৪);  মোহাম্মদ জাকির হোসেন, এমপি (ময়মনসিংহ - ৫); মোঃ শরীফুল আলম, এমপি (কিশোরগঞ্জ - ৬); আফরোজা খানম, এমপি (মানিকগঞ্জ - ৩); মোঃ আব্দুল্লাহ্, এমপি (মুন্সীগঞ্জ - ১); শামা ওবায়েদ ইসলাম, এমপি (ফরিদপুর - ২); খন্দকার আবদুল মুক্তাদীর, এমপি (সিলেট - ১); এস. এম. ফয়সল, এমপি (হবিগঞ্জ - ৪); মোঃ খালেদ হোসেন মাহবুব, এমপি (ব্রাহ্মণবাড়িয়া - ৩); জাকারিয়া তাহের, এমপি (কুমিল্লা - ৮); মোঃ আবুল কালাম, এমপি (কুমিল্লা - ৯); মোঃ আবদুল হান্নান, এমপি (চাঁদপুর-৪); জয়নুল আবদিন ফারুক, এমপি (নোয়াখালী - ২); মোঃ শাহাদাত হোসেন, এমপি (লক্ষ্মীপুর - ১); এবং এরশাদ উল্লাহ, এমপি (চট্টগ্রাম - ৮)।

‎সংবর্ধনা অনুষ্ঠানের পরপরই দেশ ও জনগনের মঙ্গল কামনা করে এক দোয়া মাহফিল হয়। ইফতার এর মাধ্যমে এই উৎসবমুখর অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

মন্তব্য (০)





  • company_logo