• লিড নিউজ
  • বিনোদন

কিন্তু গায়ে হাত তুলবেন কেন: শবনম ফারিয়া

  • Lead News
  • বিনোদন

ছবিঃ সংগৃহীত

বিনোদন ডেস্ক : রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীকে রাস্তাঘাটে জিজ্ঞাসাবাদের ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা ও সমালোচনা তৈরি হয়েছে। বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে বিভিন্ন মহল। অভিনেত্রী শবনম ফারিয়াও প্রতিক্রিয়া জানিয়েছেন।  

 

তার ফেসবুক পোস্টে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর আচরণ নিয়ে প্রশ্ন তুলেছেন অভিনেত্রী। তিনি মনে করেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় সন্দেহভাজনদের তল্লাশি বা জিজ্ঞাসাবাদ করা দায়িত্বপ্রাপ্তদের কাজ। তবে দায়িত্ব পালনের সময় অপ্রয়োজনীয়ভাবে শারীরিক বা মানসিকভাবে হয়রানি করা উচিত নয়। 

 

ফারিয়া লেখেন, ‘দেশের আইন-শৃঙ্খলার যে অবস্থা, অবশ্যই সার্চ করবেন, জিজ্ঞাসাবাদ করবেন, এইটা আপনাদের কাজ, কিন্তু গায়ে হাত তুলবেন কেন?’

 

এছাড়া ‘ক্ষমতার অপব্যবহার হলে মানুষের মধ্যে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর প্রতি আস্থা ও সম্মান কমে যায়’ বলেও মন্তব্য করেন শবনম ফারিয়া। 

 

এরপর অভিনেত্রী লেখেন, ‘এই যে শুধু শুধু ক্ষমতার অপব‍্যবহার করেন বলে আপনাদের ওপর মানুষের বিশ্বাস কিংবা সম্মান নষ্ট হয়ে যায়। আমরা আপনাদের সম্মান করতে চাই, বিশ্বাস করতে চাই আপনারা সত্যিই আমাদের সেবায় নিয়োজিত।’

 

ফারিয়া লেখেন, ‘আমরা চাই, আপনারা দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখুন। কিন্তু দেশের নাগরিকদের নিরাপত্তা দেওয়ার পাশাপাশি সম্মানও করতে হবে।’

মন্তব্য (০)





image

‘ড্রাইভারের সঙ্গে পরকীয়ার’ অভিযোগ নিয়ে মুখ খুললেন ডলি সায...

বিনোদন ডেস্কঃ এক সময়ের জনপ্রিয় দম্পতি ছিলেন ডলি সায়ন্তন...

image

সহশিল্পীকে মারধরের অভিযোগ প্রসঙ্গে মুখ খুললেন তিশা

বিনোদন ডেস্ক : অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে মারধরের অভিযোগ তুলেছেন তা...

image

আলভীর সঙ্গে ‘সম্পর্ক’ নিয়ে মুখ খুললেন তিথি

নিউজ ডেস্ক : ছোটপর্দার নিয়মিত মুখ অভিনেতা জাহের আলভীর স্ত্রী...

image

নতুন গান ও প্রথমবারের মতো ওয়েব সিরিজ নিয়ে কুসুম সিকদার

বিনোদন ডেস্ক : ছোট ও বড়পর্দার পরিচিত মুখ কুসুম সিকদার। ক্যামেরার সামনে অ...

image

মুমুসো বাংলাদেশের নতুন স্টোর উদ্বোধন করলেন বিদ্যা সিনহা মিম

বিনোদন প্রতিবেদকঃ আন্তর্জাতিকভাবে স্বীকৃত লাইফস্টাইল ব্র্যান...

  • company_logo