ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্ক : রমজান মাসে ইফতারের অন্যতম জনপ্রিয় খাবার ছোলা ভুনা। প্রায় প্রতিদিনের ইফতারেই ছোলা থাকলেও একটু ভিন্নভাবে রান্না করলে এর স্বাদ হয়ে উঠতে পারে আরও বেশি মজাদার ও মুখরোচক। সহজ কিছু উপকরণ এবং সঠিক পদ্ধতিতে রান্না করলে ঘরেই তৈরি করা যায় সুস্বাদু ছোলা ভুনা, যা ইফতারের টেবিলে এনে দেবে বাড়তি স্বাদ।
উপকরণ
প্রস্তুত প্রণালি
প্রথমে ছোলা পাঁচ থেকে ছয় ঘণ্টা ভিজিয়ে রেখে ভালোভাবে ধুয়ে নিন। এরপর ছোলা সিদ্ধ করে পানি ঝরিয়ে আলাদা করে রাখুন।
চুলায় একটি প্যান বসিয়ে তেল দিন। তেল গরম হলে পেঁয়াজ কুচি দিয়ে নেড়ে-চেড়ে বাদামি রং হওয়া পর্যন্ত ভাজুন। এরপর আদা বাটা ও রসুন বাটা দিয়ে নেড়ে নিন এবং সিদ্ধ আলু চটকে প্যানে দিয়ে দিন।
কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নিন। এরপর ছোলা বাদে একে একে সব মসলা দিয়ে এক কাপ পানি যোগ করে কিছুক্ষণ নেড়ে রান্না করুন। মসলা কষানো হয়ে গেলে সিদ্ধ ছোলা দিয়ে দিন এবং প্রায় ১০ মিনিট রান্না করুন। ঝোল কমে মাখা মাখা হয়ে এলে চুলা থেকে নামিয়ে নিন।
পরিবেশনের সময় পেঁয়াজ বেরেস্তা ও ভাজা শুকনা মরিচ ছিটিয়ে সালাদের সঙ্গে পরিবেশন করতে পারেন মজাদার ছোলা ভুনা।
সাধারণ ছোলা ভুনাকেও সামান্য যত্ন ও সঠিক রান্না পদ্ধতিতে আরও সুস্বাদু করে তোলা যায়। ইফতারের টেবিলে ঘরোয়া এই ছোলা ভুনা যেমন পুষ্টিকর, তেমনি সবার কাছে প্রিয় একটি পদ। নিয়মিত একই স্বাদের বদলে এভাবে রান্না করলে ইফতার হবে আরও আনন্দময় ও মুখরোচক।
লাইফস্টাইল ডেস্ক: পৃথিবীর সবচেয়ে আপন সম্পর্কগুলোর একটি হলো ভ...
লাইফস্টাইল ডেস্কঃ দৈনন্দিন জীবনের অপরিহার্য পণ্য টুথপেস...
লাইফস্টাইল ডেস্ক: রান্নাঘরের পরিচিত একটি মসলা আদা। শুধু খাবা...
লাইফস্টাইল ডেস্ক: অফিসে কাজ করতে করতে বিকেলের দিকে হঠাৎই কিছ...
নিউজ ডেস্ক : অটোইমিউন কন্ডিশন বা রোগ নিয়ে বেঁচে থাকার জন্য প্রয়োজন প্রতি...

মন্তব্য (০)