• লিড নিউজ
  • শিক্ষা

শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তি নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী

  • Lead News
  • শিক্ষা

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির ডিসিশন এখনো দেয়নি শিক্ষা মন্ত্রণালয়। অতএব এটা পার হয়ে যায়নি, আমাদের হাতে আছে বিষয়টি।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, এমপিওভুক্তি নিয়ে আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার সময় এখনো আছে। সামনে আরও প্রশ্ন করবেন।

তিনি বলেন, সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশের বিষয়টি আমরা পর্যালোচনায় আনছি। এ জন্য একটি কমিটিও করব। সাত কলেজ (ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি) নিয়ে তড়িঘড়ি করেছে কি করেনি, সেটা আমরা পর্যালোচনা করব। এগুলো নিয়ে আমাদেরকে একটু সময় দেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে পরীক্ষা ব্যবস্থাপনা নিয়ে মন্ত্রী বলেন, আমরা মাত্র দায়িত্ব গ্রহণ করেছি। বিগত দিনে আপনাদের সাহযোগিতা নিয়েই নকল প্রতিরোধ করেছিলাম। এবারও আপনারা সবাই সহযোগিতা করবেন।

এ সময় মন্ত্রী আরও বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং কিন্ডারগার্টেনও বৃত্তি পরীক্ষায় অন্তর্ভুক্ত হবে। আমরা একই প্রশ্নে প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেনের বৃত্তি পরীক্ষা নেব। গত বছরের বৃত্তি পরীক্ষাটি এ বছর নিয়ে নেওয়া হবে। এক্ষেত্রে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য থাকবে ৮০ শতাংশ এবং কিন্ডার গার্টেনের জন্য ২০ শতাংশ।

শিক্ষামন্ত্রী বলেন, আমরা যখন ছাত্র ছিলাম, তখন আমরা সন্ধ্যার পরে পড়ার টেবিলে বসতাম- সেই দৃষ্টিভঙ্গিতে আমি বলেছি, সন্ধ্যার পর ঘোরাঘুরি করলে পুলিশ জিজ্ঞাসাবাদ করবে।

এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, প্রাথমিক বা জুনিয়র বৃত্তি পরীক্ষা না নেওয়ার পরামর্শের সঙ্গে আমরা এই মুর্হূতে একমত না, তবে আমরা এটি নিয়ে আলোচনা করে দেখবো।

মন্তব্য (০)





image

ছাত্রশিবিরের কেন্দ্রীয় কমিটিতে বাকৃবির সাবেক-বর্তমান ২ সভ...

বাকৃবি প্রতিনিধি : বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের- ২০২৬ সেশনের জন্য কেন্দ্...

image

নজরুল বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : জাতীয় কবি ক...

image

‎জুনিয়র, দাখিল অষ্টম ও ইবতেদায়ির বৃত্তির ফল প্রকাশ: বৃত্ত...

নিউজ ডেস্কঃ ২০২৫ সালের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে অষ্টম...

image

‎শিক্ষা ক্যাডারে ৩২৬ কর্মকর্তাকে প্রভাষক পদে পদায়ন

নিউজ ডেস্কঃ ৪৪তম বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারে নিয়োগপ্রাপ্...

image

বাকৃবিতে ভেটেরিনারি শিক্ষা জোরদারকরণে হিট প্রকল্পের উদ্বো...

বাকৃবি প্রতিনিধি : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ভেট...

  • company_logo