• লিড নিউজ
  • অর্থনীতি

‎যুক্তরাষ্ট্রের নতুন ট্যারিফ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে সরকার: বাণিজ্যমন্ত্রী

  • Lead News
  • অর্থনীতি

ছবিঃ সংগৃহীত

‎নিউজ ডেস্কঃ যুক্তরাষ্ট্রের নতুন ট্যারিফ পরিস্থিতি নিয়ে বাংলাদেশের কাছে নতুন করে কোনো চিঠি আসেনি। তবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে সরকার বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

‎বাণিজ্যমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রের সাথে যে ট্যারিফ চুক্তি হয়েছে, তা বাস্তবায়নের ক্ষেত্রে অনেক প্রক্রিয়া আছে। ট্যারিফের বিষয়টি এখন বিকাশমান। যে আলোকে চুক্তি হয়েছিল, সেটা আদালতের রায়ে নতুন পরিস্থিতি সৃষ্টি হয়েছে।
‎
‎তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে ট্যারিফ নিয়ে নন-ডিসক্লোজার এগ্রিমেন্ট হয়েছে। চুক্তিটা সেনসিটিভ ইস্যু। আগে দেশভিত্তিক ১৯ শতাংশ ট্যারিফ ছিল। এখন ১০ শতাংশ সব দেশের জন্য।
‎
‎দেশের বাজার পরিস্থিতি সম্পর্কে বাণিজ্যমন্ত্রী বলেন, দেশের বাইরে থেকে কিছু পণ্য এনে সরকার বাজার নিয়ন্ত্রণ করে। আর সেই পণ্যগুলোর বাজারই নিয়ন্ত্রণে আছে। লেবুর দাম রোজার প্রথমে অস্বাভাবিক ছিল, কিন্তু তিন দিন পরে লেবুর দাম কমেছে।
‎
‎টিসিবির ট্রাকের ঘটনাটি অত্যন্ত দুঃখজনক বলে জানান বাণিজ্যমন্ত্রী। তিনি বলেন, এমন ঘটনা হওয়া উচিৎ না। বিভিন্ন জায়গায় ট্রাক সেলের সঙ্গে জড়িতরা এ বিষয়ে সচেতন থাকবেন। এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন আর না ঘটে। এছাড়াও চাঁদাবাজি বন্ধের ক্ষেত্রে আশ্বাস নয় কাজ করে দেখাবেন বলে জানান বাণিজ্যমন্ত্রী।

মন্তব্য (০)





image

‎এক বছরে ব্যাংক আমানত বেড়েছে প্রায় ১৩ শতাংশ, ফিরছে গ্রাহক...

১

নিউজ ডেস্কঃ দেশের ব্যাংকিং খাতে আমানতের প্রবৃদ্ধি ইতিবাচক ধা...

image

৩২ থেকে নেমে এবার শ্রমিকরা চান ২২ হাজার, মালিকদের প্রস্তা...

২

নিউজ ডেস্কঃ পোশকশ্রমিকদের মজুরি বৃদ্ধিতে গঠিত মজুরি বোর...

image

গ্রামীণ ঐতিহ্যের সম্ভাবনাময় নকশিকাঁথা বিশ্ববাজারে ছড়িয়ে দ...

৩

নিউজ ডেস্কঃ বাংলার প্রাচীন ঐতিহ্য নকশিকাঁথা ক্রমেই আন্তর্জাত...

image

ফের বাড়ল স্বর্ণের দাম

৪

নিজস্ব ডেস্ক : দেশের বাজারে আরেক দফা স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বা...

image

‎বাণিজ্য চুক্তির বিষয়ে ইইউ-বাংলাদেশ আলোচনা ডিসেম্বরে

৫

নিউজ ডেস্কঃ অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক আরও গভীর করার ক্ষেত্র...

  • company_logo