• খেলাধুলা

বাংলাদেশের দক্ষিণ আফ্রিকা সফরের সূচি চূড়ান্ত

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : চলতি বছরের শেষ দিকে দ্বিপাক্ষিক সিরিজে অংশ নিতে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। সফরে দুটি টেস্টের পাশাপাশি তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলবে টাইগাররা।

আজ সোমবার দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড তাদের ২০২৬-২৭ মৌসুমের ঘরোয়া ও আন্তর্জাতিক ক্যালেন্ডার প্রকাশের মাধ্যমে বাংলাদেশের এই সফরের বিস্তারিত সূচি নিশ্চিত করেছে।

আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে এই সফরের শুরুতেই হবে দুই ম্যাচের টেস্ট সিরিজ। জোহানেসবার্গে আগামী ১৫ নভেম্বর শুরু হবে প্রথম টেস্ট। এরপর ২৩ নভেম্বর থেকে দ্বিতীয় টেস্টে মুখোমুখি হবে দুই দল। টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলের সমীকরণে এই সিরিজটি বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

টেস্ট সিরিজ শেষ হতেই শুরু হবে সাদা বলের লড়াই। ১ ডিসেম্বর থেকে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। সিরিজের পরবর্তী ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে ৪ ও ৭ ডিসেম্বর। সফরের সবশেষে থাকছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ, যা ১০ থেকে ১৩ ডিসেম্বরের মধ্যে সম্পন্ন হবে।

দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী ফোলেতসি মোসেকি জানিয়েছেন, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের পাশাপাশি বাংলাদেশকে আতিথ্য দিতে তারা মুখিয়ে আছেন। তার মতে, প্রতিটি সিরিজই ২০২৭ বিশ্বকাপকে সামনে রেখে দলগুলোকে নিজেদের শক্তিমত্তা প্রমাণের সুযোগ করে দেবে।

মন্তব্য (০)





image

শ্রীলংকা গেল তো গেল, পাকিস্তানকে নিয়েই ‘রসাতলে’ গেল

স্পোর্টস ডেস্ক : শ্রীলংকা গেল তো গেল, পাকিস্তনাকে নিয়েই &lsq...

image

‘৯২’- এর পাকিস্তানকে দেখতে চায় সমর্থকরা

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে একিবারে খাদের কিনারায় ...

image

দ্বিতীয় বাংলাদেশি হিসেবে সোবহানার অনন্য নজির

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের দ্বিতীয় নারী ক্রিকেটার হিসেবে অনন্য নজির গড়ল...

image

মালিঙ্গার বিশ্বাস, আবারও বিশ্বকাপ জিতবে শ্রীলঙ্কা

স্পোর্টস ডেস্ক : শ্রীলঙ্কার প্রাক্তন কিংবদন্তি ফাস্ট বোলার লাসিথ মালিঙ্গ...

image

বাবরের পারফরম্যান্স নিয়ে চাচাতো ভাই উমর আকমলের ‘খোঁচা’

স্পোর্টস ডেস্ক : ক্রিকেট অঙ্গনে আবারও তীব্র সমালোচনার মুখে প...

  • company_logo