• খেলাধুলা

বৃষ্টিতে ভেসে গেল ম্যাচ, সেমিফাইনালে যেতে যে সমীকরণ মেলাতে হবে পাকিস্তানকে

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের সুপার এইটে পাকিস্তানের গ্রুপে লড়াই জমে উঠেছে। পাকিস্তান ও নিউজিল্যান্ডের ম্যাচ বৃষ্টিতে ভেসে যায়। ফলে দুই দল পয়েন্ট ভাগ করে নেয়। এরপর ইংল্যান্ড হারায় শ্রীলঙ্কাকে। এখন চার দলেরই সেমিফাইনালে যাওয়ার সুযোগ আছে। তবে সবার সমীকরণ আলাদা।

ইংল্যান্ডের পয়েন্ট এখন ২। নেট রানরেট +২.৫৫০। বাকি দুই ম্যাচের একটি জিতলেই তাদের পয়েন্ট হবে ৪। তখন পাকিস্তান ও নিউজিল্যান্ড ৩ পয়েন্টের বেশি পাবে না। শ্রীলঙ্কা ৪ পয়েন্ট পেতে পারে। তবু ইংল্যান্ডের সুযোগ থাকবে। আবার যদি পাকিস্তান বা নিউজিল্যান্ড দুই ম্যাচই জেতে, তারা ৫ পয়েন্ট পাবে। সে ক্ষেত্রে শ্রীলঙ্কা ২ পয়েন্টেই থামবে। তাই ইংল্যান্ডের পথ এখন বেশ খোলা।

পাকিস্তানের পয়েন্ট ০। নেট রানরেট ০.০০০। তাদের সেমিতে যেতে হলে বাকি দুই ম্যাচ জিততেই হবে। তাহলে ৫ পয়েন্ট নিয়ে সরাসরি সেমিফাইনাল নিশ্চিত হবে। যদি তারা ইংল্যান্ডের কাছে হারে, তাহলে হিসাব জটিল হয়ে যাবে।

বাকি দুই ম্যাচের একটিতে জিতলেও সুযোগ আছে পাকিস্তানের। সেক্ষেত্রে পাকিস্তানের সেই হারটা হতে হবে ইংল্যান্ডের বিপক্ষে, তারপর ইংলিশরা হারাতে হবে নিউজিল্যান্ডকেও। এরপর কিউইরা শ্রীলঙ্কার কাছেও যদি হেরে যায়, তাহলে স্রেফ লঙ্কানদের হারাতে পারলে ৩ পয়েন্ট নিয়েই সেমিফাইনাল খেলবে পাকিস্তান।

ইংল্যান্ড সব ম্যাচ জিতলে শ্রীলঙ্কা নিউজিল্যান্ডকে হারাতে না পারলেও পাকিস্তানের সুযোগ থাকবে। নেট রানরেট তখন বড় ভূমিকা রাখবে। 

নিউজিল্যান্ডের পয়েন্টও ০। নেট রানরেট ০.০০০। তাদের সামনেও পাকিস্তানের মতোই সমীকরণ। শ্রীলঙ্কার পয়েন্ট ০। নেট রানরেট -২.৫৫০। সে কারণে তাদের সামনে পথ খোলা একটাই। বাকি দুই ম্যাচ জিততে হবে। তাহলে ৪ পয়েন্ট হবে। সে ক্ষেত্রে পাকিস্তান ও নিউজিল্যান্ড ৩ পয়েন্টের বেশি পাবে না। কিন্তু একটি ম্যাচ হারলেই শ্রীলঙ্কার সেমির আশা শেষ।

 

মন্তব্য (০)





image

শ্রীলংকা গেল তো গেল, পাকিস্তানকে নিয়েই ‘রসাতলে’ গেল

স্পোর্টস ডেস্ক : শ্রীলংকা গেল তো গেল, পাকিস্তনাকে নিয়েই &lsq...

image

‘৯২’- এর পাকিস্তানকে দেখতে চায় সমর্থকরা

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে একিবারে খাদের কিনারায় ...

image

দ্বিতীয় বাংলাদেশি হিসেবে সোবহানার অনন্য নজির

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের দ্বিতীয় নারী ক্রিকেটার হিসেবে অনন্য নজির গড়ল...

image

মালিঙ্গার বিশ্বাস, আবারও বিশ্বকাপ জিতবে শ্রীলঙ্কা

স্পোর্টস ডেস্ক : শ্রীলঙ্কার প্রাক্তন কিংবদন্তি ফাস্ট বোলার লাসিথ মালিঙ্গ...

image

বাবরের পারফরম্যান্স নিয়ে চাচাতো ভাই উমর আকমলের ‘খোঁচা’

স্পোর্টস ডেস্ক : ক্রিকেট অঙ্গনে আবারও তীব্র সমালোচনার মুখে প...

  • company_logo