• রাজনীতি

জামায়াত আমিরের দুই বাক্যের স্ট্যাটাস ভাইরাল

  • রাজনীতি

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া দুই বাক্যের স্ট্যাটাস রাতারাতি ভাইরাল হয়েছে। রোববার(২২ ফেব্রুয়ারি) ভোরে ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে স্ট্যাটাসটি দেওয়ার এক ঘণ্টার মধ্যে পোস্টটিতে ৯১ হাজারের বেশি রিয়েক্ট, দেড় হাজারের বেশি শেয়ার এবং ১৩ হাজারের বেশি মন্তব্য পড়েছে। 

‎শফিকুর রহমান স্ট্যাটাসে লিখেছেন, ইনশাআল্লাহ, আগামীর বাংলাদেশ ইনসাফের বাংলাদেশ। ইনকিলাব জিন্দাবাদ।

‎এর আগে শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাত ১২টার দিকে মাতৃভাষার মর্যাদা রক্ষার বিষয়ে একটি পোস্টে মন্তব্য করেছেন জামায়াত আমির। তিনি লিখেছেন, মাতৃভাষা-মহান আত্মত্যাগের মাধ্যমে অর্জিত হয়েছে। এর মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ।

‎তৎপরতার অংশ হিসেবে জামায়াত আমির প্রথমবারের মতো অমর একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। তিনি পুষ্পস্তবক অর্পণ করেন, কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে শহীদদের স্মরণ করেন এবং দোয়ায় অংশ নেন।

‎এই স্ট্যাটাস এবং ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর ছবি ও পোস্ট সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

মন্তব্য (০)





image

গণভোটের গণরায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয়: ১১ দলীয় ঐক্য

নিউজ ডেস্কঃ গণভোটে জনগণের দেওয়া গণরায় পাশ কাটিয়ে সংসদীয় বিশ...

image

"আমরা রাজপথে তৈরি হয়েছি, রাজপথেই থাকব" নিরাপত্তা দিতে ব্য...

বগুড়া প্রতিনিধি : রাস্তায় চলাচলের সময় নারী ও সাধারণ মান...

image

এবার যাত্রাবাড়ীতে একের পর এক ককটেল বিস্ফোরণ, রিকশাচালক আহত

নিউজ ডেস্ক : রাজধানীর যাত্রাবাড়ী মোড়ে পরপর পাঁচটি ককটেল বিস্...

image

জনগণের সঙ্গে প্রতারণা না করলে লং মার্চের প্রয়োজন হতো না: ...

বগুড়া প্রতিনিধি : বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলী...

image

‎১৭ বছর শিক্ষাব্যবস্থা নিয়ে ছেলেখেলা করে জাতির মেরুদন্ড ভ...

নিউজ ডেস্ক: বিগত ১৭ বছর শিক্ষাব্যবস্থা নিয়ে ‘ছেলে...

  • company_logo