• লিড নিউজ
  • রাজনীতি

ছাত্রদলের সাবেক ৮ সভাপতি-সম্পাদক সংসদে, মন্ত্রিসভায় ৪

  • Lead News
  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেতৃত্বাধীন নতুন সরকারের মন্ত্রিসভায় স্থান পেয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক চার কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক। একসময় ছাত্র রাজনীতির অগ্রভাগে থাকা এসব নেতা এখন রাষ্ট্র পরিচালনার গুরুত্বপূর্ণ দায়িত্বে অধিষ্ঠিত হয়েছেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ছাত্রদলের সাবেক আট কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হয়েছেন। এর মধ্যে চারজন জায়গা করে নিয়েছেন মন্ত্রিসভায়।

মন্ত্রিসভায় স্থান পাওয়া নেতারা হলেন—ছাত্রদলের সাবেক সভাপতি শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, সুলতান সালাউদ্দিন টুকু ও রাজীব আহসান এবং সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ।

শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি পূর্ণমন্ত্রী হিসেবে পানিসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। সুলতান সালাউদ্দিন টুকু কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হয়েছেন। রাজীব আহসান ও হাবিবুর রশিদ সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌ পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করবেন।

এবারের নির্বাচনে ছাত্রদলের সাবেক আট নেতা এমপি নির্বাচিত হন। লক্ষ্মীপুর-৩ (সদর উপজেলা) আসনে নির্বাচিত হয়েছেন সংগঠনটির সাবেক সভাপতি শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। খুলনা-৪ আসন থেকে প্রথমবারের মতো ধানের শীষ প্রতীকে জয় পান সংগঠনটির সাবেক সভাপতি আজিজুল বারী হেলাল। টাঙ্গাইল-৫ (সদর) আসন থেকে জয়ী হয়েছেন সাবেক সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু। সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালি) আসনে বিএনপি প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন সংগঠনটির সাবেক সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম খান আলিম।

ঢাকা-৯ আসনে ধানের শীষ প্রতীকে এমপি নির্বাচিত হয়েছেন সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ হাবিব। বরিশাল-৪ আসন থেকে জয় পেয়েছেন সংগঠনটির সাবেক সভাপতি রাজীব আহসান।

নির্বাচিতদের মধ্যে আজিজুল বারী হেলাল, সুলতান সালাউদ্দিন টুকু, আমিরুল ইসলাম খান আলিম, হাবিবুর রশিদ হাবিব ও রাজীব আহসান প্রথমবারের মতো জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন।

মন্তব্য (০)





image

‎এমপি গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্পিকার-সিইসিকে...

নিউজ ডেস্কঃ আপত্তিকর ভিডিও ভাইরাল হওয়ার পর সাতক্ষীরা-৪ আসনের...

image

জামায়াত এমপি গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার

নিউজ ডেস্ক : নৈতিক স্খলনের অভিযোগে সাতক্ষীরা-৪ আসনের এমপি গা...

image

জামায়াত এমপি গাজী নজরুল ইস্যুতে তদন্ত দাবি তাসনিম জারার

নিউজ ডেস্ক : সাতক্ষীরা-৪ (শ্যামনগর-কালীগঞ্জ আংশিক) আসনের সংস...

image

ছাত্র-জনতার অধিকার রক্ষায় দলীয় প্রভাবমুক্ত রাষ্ট্রকাঠামো ...

নিউজ ডেস্ক : রাষ্ট্রীয় কাঠামোর আমূল সংস্কার ও পতিত স্বৈরাচারের দোসরদের ব...

image

দুর্নীতি-লুটপাটের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান হা...

নিউজ ডেস্ক : দুর্নীতি, লুটপাট ও দখলদারত্বের মাধ্যমে যারা রাষ...

  • company_logo