• লিড নিউজ
  • শিক্ষা

‎আজ থেকে টানা ৩৯ দিনের ছুটিতে যাচ্ছে কলেজ-মাদ্রাসা

  • Lead News
  • শিক্ষা

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ পবিত্র রমজান উপলক্ষে আজ বুধবার থেকে দেশের সরকারি-বেসরকারি কলেজ ও মাদ্রাসায় শুরু হয়েছে টানা ৩৯ দিনের ছুটি। ছুটির তালিকা অনুযায়ী আগামী ২৮ মার্চ পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ থাকবে। তবে স্কুলে কবে থেকে ছুটি কার্যকর হবে তা নিয়ে অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে রয়েছে বাড়তি আগ্রহ।

‎ছুটির তালিকা ও বর্ষপঞ্জি অনুযায়ী, আজ বুধবার কলেজগুলোয় পবিত্র রমজান উপলক্ষে ছুটি শুরু হচ্ছে। ক্লাস শুরু হবে ২৯ মার্চ। শিক্ষা মন্ত্রণালয় ২০২৬ সালের সরকারি-বেসরকারি কলেজে ছুটির তালিকা থেকে এ তথ্য জানা গেছে।

‎শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ প্রকাশিত তালিকায় দেখা গেছে, পবিত্র রমজান, ঈদুল ফিতর-গ্রীষ্মকালীন ছুটি মিলে ১৮ ফেব্রুয়ারি থেকে ২৫ মার্চ পর্যন্ত টানা ২৬ দিন বন্ধ থাকবে কলেজগুলো। স্বাধীনতা ও জাতীয় দিবসে (২৬ মার্চ) এক দিনের ছুটি রয়েছে। এর পরের দুই দিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। সে হিসাবে ২৯ মার্চ, রোববার থেকে খুলবে কলেজগুলো।

‎এ ছাড়া ঈদুল আজহা উপলক্ষে ২৪ মে থেকে ৫ জুন মোট ১০ দিন। দুর্গাপূজা, বিজয়া দশমী, প্রবারণা পূর্ণিমা, লক্ষ্মীপূজায় ১৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত মোট ১০ দিন ছুটি থাকবে। শীতকালীন অবকাশ হিসেবে ১৭ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ১১ দিন কলেজ বন্ধ থাকবে।

‎এ ছাড়া প্রতিবছরের মতো এবার শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানের হাতে সংরক্ষিত তিন দিন ছুটি রাখা হয়েছে। প্রতিষ্ঠানপ্রধান প্রয়োজনে এ ছুটিগুলো দিতে পারবেন।

মন্তব্য (০)





image

শিক্ষাখাতে কোনো দুর্নীতি হওয়া উচিত না, হতে দেওয়া হবে না: ...

নিউজ ডেস্কঃ শিক্ষাখাতে কোনো দুর্নীতি হওয়া উচি...

image

বাকৃবিতে ছাত্রদলের ইফতার, খালেদা জিয়া ও জুলাইয়ের শহীদদের ...

বাকৃবি প্রতিনিধি : পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রায় দুই সহস্...

image

দশ বছর পর পরিত্যক্ত ছাত্রী হলের কাজ শুরু, ফিরেছে স্বস্তি

রংপুর ব্যুরো : রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়-এর উপাচার্য...

image

‎শিক্ষাখাতে কোনো দুর্নীতি হওয়া উচিত না, হতে দেওয়া হবে না:...

নিউজ ডেস্কঃ শিক্ষাখাতে কোনো দুর্নীতি হওয়া উচিত না, সেটা...

image

রোজায় স্কুলের ছুটি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাল মন্ত্রণালয়

নিউজ ডেস্ক : পবিত্র রমজান মাসে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয় বন্ধ ঘ...

  • company_logo