• লিড নিউজ
  • রাজনীতি

‎সংসদে বিরোধীদলীয় নেতা শফিকুর, উপনেতা তাহের, হুইপ নাহিদ

  • Lead News
  • রাজনীতি

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ ত্রয়োদশ জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা নির্বাচিত হয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এছাড়া বিরোধীদলীয় উপনেতা হিসেবে ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এবং বিরোধীদলীয় হুইপ হিসেবে নাহিদ ইসলামকে নির্বাচিত করা হয়েছে।

‎আজ (মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি) বিকেলে ১১ দলীয় জোটের সভা শেষে এ তথ্য জানান জামায়াত আমির। ডা. শফিকুর রহমান বলেন, ‘জুলাইয়ের আকাঙ্ক্ষা ও গণভোটের রায়কে সম্মান জানানো সবার দায়িত্ব। সে কারণেই তারা সংবিধান সংস্কার পরিষদে শপথ নিয়েছেন।’

‎শপথের জন্য প্রস্তুত সংসদ ভবনের দক্ষিণ প্লাজা
‎বিএনপি শপথ না নিয়ে জুলাইয়ের চেতনা এবং গণভোটের সিদ্ধান্তকে উপেক্ষা ও অবজ্ঞা করেছে বলেও মন্তব্য করেন তিনি। তারেক রহমান গণভোটে ‘হ্যাঁ’ বলার পরও শপথ না নেয়াকে তিনি দুঃখজনক বলে উল্লেখ করেন।

‎বিরোধীদলীয় হুইপ নাহিদ ইসলাম বলেন, ‘সংবিধান সংস্কার পরিষদে শপথ না নিয়ে বিএনপি তাদের রাজনৈতিক প্রতিশ্রুতি ভঙ্গ করেছে।’ বিএনপির দেয়া ব্যাখ্যা গ্রহণযোগ্য নয় বলেও দাবি করেন তিনি। এতে আইনি ও সাংবিধানিক সংকট তৈরি হয়েছে বলে মন্তব্য করেন নাহিদ ইসলাম।

মন্তব্য (০)





image

গণভোটের গণরায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয়: ১১ দলীয় ঐক্য

নিউজ ডেস্কঃ গণভোটে জনগণের দেওয়া গণরায় পাশ কাটিয়ে সংসদীয় বিশ...

image

"আমরা রাজপথে তৈরি হয়েছি, রাজপথেই থাকব" নিরাপত্তা দিতে ব্য...

বগুড়া প্রতিনিধি : রাস্তায় চলাচলের সময় নারী ও সাধারণ মান...

image

এবার যাত্রাবাড়ীতে একের পর এক ককটেল বিস্ফোরণ, রিকশাচালক আহত

নিউজ ডেস্ক : রাজধানীর যাত্রাবাড়ী মোড়ে পরপর পাঁচটি ককটেল বিস্...

image

জনগণের সঙ্গে প্রতারণা না করলে লং মার্চের প্রয়োজন হতো না: ...

বগুড়া প্রতিনিধি : বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলী...

image

‎১৭ বছর শিক্ষাব্যবস্থা নিয়ে ছেলেখেলা করে জাতির মেরুদন্ড ভ...

নিউজ ডেস্ক: বিগত ১৭ বছর শিক্ষাব্যবস্থা নিয়ে ‘ছেলে...

  • company_logo