• তথ্য ও প্রযুক্তি

ফেসবুক প্রোফাইলের ছবিতে যেভাবে অ্যানিমেশন যুক্ত করবেন

  • তথ্য ও প্রযুক্তি

ছবিঃ সংগৃহীত

তথ্য প্রযুক্তি ডেস্ক : মেটা প্লাটফর্মস–এর কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক নতুন ফিচারের ফলে ফেসবুকের প্রোফাইল ছবি আর স্থির থাকবে না; এখন ছবি নড়াচড়া করবে, হাসবে কিংবা হাত নাড়বে। এই সুবিধার মাধ্যমে ব্যবহারকারীরা নিজেদের প্রোফাইল ছবিকে অ্যানিমেট করে জিআইএফ–ধাঁচের চলমান ছবিতে রূপ দিতে পারবেন।

কয়েক সেকেন্ডের মধ্যেই স্থির ছবি বদলে যাবে প্রাণবন্ত অ্যানিমেশনে। ব্যবহারকারীদের জন্য ‘ওয়েভ’, ‘কনফেটি’, ‘পার্টি হ্যাট’, ‘হার্ট’সহ নানা ধরনের প্রস্তুত অ্যানিমেশন রাখা হয়েছে। ভবিষ্যতে মৌসুমি ও বিশেষ দিবস ঘিরেও নতুন অ্যানিমেশন যোগ করার পরিকল্পনা রয়েছে।

ফেসবুক জানিয়েছে, ব্যবহারকারীর আবেগ বা মুড অনুযায়ী প্রোফাইল ছবি সাজানো যাবে। ভালো ফল পেতে এমন ছবি বেছে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে, যেখানে ব্যক্তি সরাসরি ক্যামেরার দিকে তাকিয়ে থাকবেন এবং মুখ স্পষ্টভাবে দেখা যাবে। হাতে অন্য কোনো বস্তু না থাকাই শ্রেয়।

ছবি ক্যামেরা রোল থেকে নেওয়া যাবে অথবা আগে আপলোড করা ছবিও ব্যবহার করা যাবে। অ্যানিমেশন সম্পন্ন হলে তা প্রোফাইলে দেখা যাবে এবং চাইলে নিউজ ফিডেও শেয়ার করা যাবে।

এ ছাড়া ‘রিস্টাইল’ নামে আরেকটি ফিচার যুক্ত হয়েছে, যার মাধ্যমে স্টোরিজে আপলোড করা ছবি এআই ব্যবহার করে নতুনভাবে সাজানো যাবে। প্রিসেট অপশনের পাশাপাশি টেক্সট নির্দেশনা দিয়েও ছবির ধরন পরিবর্তন করা সম্ভব, এমনকি ছবিকে ইলাস্ট্রেশনে রূপ দেওয়া যাবে।

নতুন এই উদ্যোগ নিয়ে ব্যবহারকারীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ এটিকে মজার সংযোজন হিসেবে দেখছেন, আবার কেউ একে অপ্রয়োজনীয় বলছেন। প্রযুক্তি বিশ্লেষকদের মতে, ব্যক্তিগতকৃত কনটেন্ট বাড়িয়ে ব্যবহারকারীদের সম্পৃক্ততা বাড়াতেই এ ধরনের এআই–নির্ভর ফিচার চালু করা হচ্ছে।

 

মন্তব্য (০)





image

ডিভাইস বদলালেও আর হারাবে না চ্যাট—হোয়াটসঅ্যাপে নতুন ফিচার

তথ্য প্রযুক্তি ডেস্ক : জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ দীর্ঘদিনের একটি...

image

‘গ্লু গান’ কী? যেটি দিয়ে জোড়া লাগবে ভাঙা হাড়

নিউজ ডেস্ক : ভাঙা হাড় সারাতে ভবিষ্যতে হয়তো আর প্লাস্টার, ধাতব স্ক্রু বা ...

image

ইনস্টাগ্রাম ও ফেসবুক রিলসে যুক্ত হলো দারুণ ফিচার

তথ্য প্রযুক্তি ডেস্ক : সামাজিক যোগাযোগমাধ্যমে কনটেন্ট দেখার সময় ‘ল...

image

পুরোনো রাউটার নিয়ে যে সতর্কবার্তা দিল এফবিআই

তথ্য প্রযুক্তি ডেস্ক : সম্প্রতি Federal Bureau of Investigation (এফবিআই)...

image

আপনার ওয়াইফাই স্লো? এখনই বদলে ফেলুন এই ৪ সেটিংস

তথ্য প্রযুক্তি ডেস্ক : দৈনন্দিন জীবনে ইন্টা...

  • company_logo