• লিড নিউজ
  • রাজনীতি

তারেক রহমানের সঙ্গে নতুন মন্ত্রিপরিষদ সচিবের সাক্ষাৎ, যে আলোচনা হলো

  • Lead News
  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন নবনিযুক্ত মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি। শপথ অনুষ্ঠানসহ প্রশাসনিক প্রস্তুতি নিয়ে এ বৈঠকে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর গুলশানে দলীয় কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলে নাসিমুল গণি জানান, ভাবী প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে আগামীকালের শপথ অনুষ্ঠানের বিষয়াদি নিয়ে আলোচনা করেছি। তারা তাদের খুটিনাটি কিছু বিষয়ের চাহিদা দিয়েছেন যা গ্রহণ করা হয়েছে।

নাসিমুল গণি বলেন, সংসদের শপথ কক্ষে সংসদ সদস্যদের এবং মন্ত্রীদের শপথ হবে দক্ষিণ প্লাজায়।

সংবিধান সংস্কার পরিষদ সদস্যদের শপথের বিষয়ে তাদের কাছ থেকে (বিএনপি/রাজনৈতিক দল) জানতে হবে বলে জানান তিনি।

স্বরাষ্ট্র সচিব নাসিমুল গণিকে সোমবার মন্ত্রিপরিষদ সচিব হিসেবে নিয়োগ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে সনিয়র সহকারী সচিব মোহাম্মদ মামুন শিবলী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। এর আগে ড. নাসিমুল গণি স্বরাষ্ট্র সচিবের দায়িত্ব পালন করছিলেন।

এর আগে গত ১৪ ফেব্রুয়ারি চুক্তিতে থাকা মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদের চুক্তি বাতিল করা হয়। এ পদে নতুন দায়িত্ব পান প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া। তাকে নিজ দায়িত্বের পাশাপাশি অতিরিক্ত এই দায়িত্ব দেয়া হয়। আজ এ পদে নিয়োগ পেলেন ড. নাসিমুল গনি।

মন্তব্য (০)





image

‎এমপি গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্পিকার-সিইসিকে...

নিউজ ডেস্কঃ আপত্তিকর ভিডিও ভাইরাল হওয়ার পর সাতক্ষীরা-৪ আসনের...

image

জামায়াত এমপি গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার

নিউজ ডেস্ক : নৈতিক স্খলনের অভিযোগে সাতক্ষীরা-৪ আসনের এমপি গা...

image

জামায়াত এমপি গাজী নজরুল ইস্যুতে তদন্ত দাবি তাসনিম জারার

নিউজ ডেস্ক : সাতক্ষীরা-৪ (শ্যামনগর-কালীগঞ্জ আংশিক) আসনের সংস...

image

ছাত্র-জনতার অধিকার রক্ষায় দলীয় প্রভাবমুক্ত রাষ্ট্রকাঠামো ...

নিউজ ডেস্ক : রাষ্ট্রীয় কাঠামোর আমূল সংস্কার ও পতিত স্বৈরাচারের দোসরদের ব...

image

দুর্নীতি-লুটপাটের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান হা...

নিউজ ডেস্ক : দুর্নীতি, লুটপাট ও দখলদারত্বের মাধ্যমে যারা রাষ...

  • company_logo