• লিড নিউজ
  • রাজনীতি

ট্যাক্স ফ্রি গাড়ি-প্লট গ্রহণ করবেন না জামায়াতের এমপিরা ‎

  • Lead News
  • রাজনীতি

ফাইল ছবি

‎নিউজ ডেস্কঃ বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচিত এমপিরা ট্যাক্স ফ্রি গাড়ি ও সরকারি প্লট গ্রহণ করবেন না বলে জানিয়েছেন দলটির নেতা ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির।

‎সোমবার (১৬ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান তিনি।
‎
‎পোস্টে মোহাম্মদ শিশির মনির বলেন, ‘পূর্ব ঘোষণা অনুযায়ী আমাদের এমপি মহোদয়গণ ট্যাক্স ফ্রি গাড়ি এবং সরকারি প্লট গ্রহণ করবেন না ইনশাআল্লাহ।’
‎
‎নির্বাচনের আগে ২০২৫ সালের ৭ নভেম্বর সিলেট নগরের একটি কনভেনশন হলে মহানগর জামায়াত আয়োজিত সুধী সমাবেশে জামায়াতে ইসলামীর আমির ডা. আমির শফিকুর রহমান ঘোষণা দেন, ‘আগামীতে আমাদের একজনও যদি এমপি নির্বাচিত হন, তাদের কেউ সরকারি প্লট নেবেন না ও বিনা ট্যাক্সের গাড়িতে চলবেন না।’
‎
‎তিনি আরও বলেছিলেন, ‘যদি কোনো কারণে আল্লাহর ইচ্ছায় আমাদের বিরোধী দলে বসতে হয়, আমরা তাদের (সরকারি দল) আশ্বস্ত করছি, প্রতিটি মানবিক ও ভালো কাজে আমরা অবশ্যই তাদের কর্মী হয়ে কাজ করব। তারা সরকারে যাওয়ার পর আবার যদি পুরোনো কায়দায় ওলট-পালট কিছু করে, প্রথমে ব্যক্তিগতভাবে বলব, এগুলো ছেড়ে দেন। যদি তারা সংশোধন হয়ে যান, অভিনন্দন জানাব। যদি না করেন, তবে আগেও যেমন জীবন বাজি রেখে আন্দোলন–সংগ্রাম আমরা করেছি, আগামীতেও ছাড় দেব না।’

মন্তব্য (০)





image

শেখ হাসিনার পাসপোর্টে ও হাইকমিশনারের কাছে চিঠির স্বাক্ষরে...

১

নিউজ ডেস্কঃ শেখ হাসিনার আগের পাসপোর্টে তার স্বাক্ষর ও ল...

image

‘কাফনের কাপড় রেডি রাখিস’ ওসিকে হুমকি

২

নিউজ ডেস্কঃ মীরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার ওসি মোহাম্ম...

image

তারেক রহমানের ৬২তম জন্মদিনে ৬২ হাজার নিম গাছের চারা ও মগ ...

৩

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উদ...

image

ঢাকায় এবার ১০০ দিনের কর্মসূচি ঘোষণা জামায়াতের

৪

নিউজ ডেস্কঃ রাজধানী ঢাকায় নাগরিক নিরাপত্তা নিশ্চিত করা, সন্ত...

image

প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে রাষ্ট্রদূত মুশ...

৫

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমানকে জন্মদিনের শুভেচ...

  • company_logo