• রাজনীতি

‎কারচুপি, ফলাফল বদলের রাজনীতি নতুন বাংলাদেশের সাথে যায় না: নাহিদ

  • রাজনীতি

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ কারচুপি, ভয়ভীতি, ফলাফল বদলের রাজনীতি, এগুলো জুলাই-পরবর্তী নতুন বাংলাদেশের সাথে যায় না বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। সোমবার (১৫ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে তিনি এমনটা জানান।

‎ভোট কারচুপি ও জালিয়াতির পথেও পরাজিত, এবার ষড়যন্ত্রে মরিয়া উল্লিখিত সেই পোস্টে নাহিদ লিখেন,বাড্ডা আদর্শনগর বিদ্যা নিকেতন কেন্দ্রে ৩৮ নং ওয়ার্ড বিএনপি সভাপতি বরকতের কেন্দ্রে প্রবেশের ঘটনা প্রশ্নের জন্ম দিয়েছে। ভোটের দিন বিভিন্ন সংবাদমাধ্যমের লাইভে স্পষ্ট দেখা যায়, অন্যান্য দলের পোলিং এজেন্টদের আসনে বসা কিছু ব্যক্তিকে বিএনপি প্রার্থী এম এ কাইয়ুমের নাম উচ্চারণ করতে।

‎বলেন, হিসাব অনুযায়ী নাহিদ ইসলাম শুরু থেকেই উল্লেখযোগ্য ব্যবধানে এগিয়ে ছিলেন। কিন্তু ফলাফলের কাগজে সেই ব্যবধান হঠাৎ করেই অনেকটা কমে যায়। ফলে স্বাভাবিকভাবেই জনমনে প্রশ্ন ও সংশয়ের সৃষ্টি হয়েছে। ভোর পাঁচটা পর্যন্ত ভোটকেন্দ্রে ফলাফল পাল্টে দেওয়ার চেষ্টা চলেছে বলে অভিযোগ রয়েছে। বিএনপি প্রার্থী এম এ কাইয়ুমের ক্যাডার বাহিনী বিভিন্ন কেন্দ্রে ভয়-ভীতি সৃষ্টির চেষ্টা করেছে বলেও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। বনশ্রী আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে চূড়ান্ত ফলাফল ঘোষণার সময়ও উত্তেজনা ও বিশৃঙ্খলা তৈরি করা হয়।

‎তিনি আরও বলেন, কারচুপি, ভয়ভীতি, ফলাফল বদলের রাজনীতি, এগুলো জুলাই-পরবর্তী নতুন বাংলাদেশের সাথে যায় না। এই চাক্ষুষ অনিয়ম এবং কারচুপি করেও দমানো যায়নি নাহিদ ইসলামকে। জনগণের রায়কে যারা প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করে তাদের জবাব জনগণই দিবে বলেও পোস্টে জানান নাহিদ।

মন্তব্য (০)





image

গণভোটের গণরায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয়: ১১ দলীয় ঐক্য

নিউজ ডেস্কঃ গণভোটে জনগণের দেওয়া গণরায় পাশ কাটিয়ে সংসদীয় বিশ...

image

"আমরা রাজপথে তৈরি হয়েছি, রাজপথেই থাকব" নিরাপত্তা দিতে ব্য...

বগুড়া প্রতিনিধি : রাস্তায় চলাচলের সময় নারী ও সাধারণ মান...

image

এবার যাত্রাবাড়ীতে একের পর এক ককটেল বিস্ফোরণ, রিকশাচালক আহত

নিউজ ডেস্ক : রাজধানীর যাত্রাবাড়ী মোড়ে পরপর পাঁচটি ককটেল বিস্...

image

জনগণের সঙ্গে প্রতারণা না করলে লং মার্চের প্রয়োজন হতো না: ...

বগুড়া প্রতিনিধি : বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলী...

image

‎১৭ বছর শিক্ষাব্যবস্থা নিয়ে ছেলেখেলা করে জাতির মেরুদন্ড ভ...

নিউজ ডেস্ক: বিগত ১৭ বছর শিক্ষাব্যবস্থা নিয়ে ‘ছেলে...

  • company_logo