• লিড নিউজ
  • রাজনীতি

যে ভালোবাসা দেখিয়েছেন, তার জন্য কৃতজ্ঞ: তারেক রহমান

  • Lead News
  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : আজ শুক্রবার দুপুরে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান তার গুলশানের বাসভবন থেকে পবিত্র জুমার নামাজ আদায়ের জন্য বাংলাদেশ নৌবাহিনীর সদর দপ্তর মসজিদে যান।

এ সময় তার বাসভবনের সামনে উৎসুক জনতার ভিড় জমে। নামাজে যাওয়ার আগে তিনি কিছু সময় গাড়ি থামিয়ে উপস্থিত জনতার সঙ্গে কথা বলেন। নিজের গাড়ির দরজা নিজেই খুলে কিছু মানুষের সাথে আলাপ করেন। তাদের পরিচয় জানতে চান এবং জনতার মধ্যে কেউ কেউ বলেন, ‘নতুন বাংলাদেশ গড়তে আমরা আপনার সঙ্গে আছি।’

এ কথার উত্তরে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান তাদের ধন্যবাদ জানান এবং বলেন, ‘আপনারা যে ভালোবাসা আমাকে দেখিয়েছেন, তার জন্য আমি কৃতজ্ঞ। আমার জন্য দোয়া করবেন।’

এরপর তিনি বাংলাদেশ নৌবাহিনীর সদর দপ্তর মসজিদে গিয়ে জুমার নামাজ আদায় করেন।

গতকাল বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হয়। নির্বাচনে দুই-তৃতীয়াংশের বেশি আসন পেয়ে বিএনপি সরকার গঠন করতে যাচ্ছে, যা তারেক রহমানের নেতৃত্বে। প্রায় দুই দশক পর এবার বিএনপি সরকার গঠন করতে যাচ্ছে।

সংখ্যাগরিষ্ঠ আসনে জয়ী হয়ে তারেক রহমান পরবর্তী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন, এ ঘোষণা ইতিমধ্যে বিএনপি দিয়েছে। তিনি ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসন থেকে নির্বাচন করেছেন এবং দুটো আসনেই জয় লাভ করেছেন।

মন্তব্য (০)





image

‎এমপি গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্পিকার-সিইসিকে...

নিউজ ডেস্কঃ আপত্তিকর ভিডিও ভাইরাল হওয়ার পর সাতক্ষীরা-৪ আসনের...

image

জামায়াত এমপি গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার

নিউজ ডেস্ক : নৈতিক স্খলনের অভিযোগে সাতক্ষীরা-৪ আসনের এমপি গা...

image

জামায়াত এমপি গাজী নজরুল ইস্যুতে তদন্ত দাবি তাসনিম জারার

নিউজ ডেস্ক : সাতক্ষীরা-৪ (শ্যামনগর-কালীগঞ্জ আংশিক) আসনের সংস...

image

ছাত্র-জনতার অধিকার রক্ষায় দলীয় প্রভাবমুক্ত রাষ্ট্রকাঠামো ...

নিউজ ডেস্ক : রাষ্ট্রীয় কাঠামোর আমূল সংস্কার ও পতিত স্বৈরাচারের দোসরদের ব...

image

দুর্নীতি-লুটপাটের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান হা...

নিউজ ডেস্ক : দুর্নীতি, লুটপাট ও দখলদারত্বের মাধ্যমে যারা রাষ...

  • company_logo