• লিড নিউজ
  • জাতীয়

‎দুপুর ১২টা পর্যন্ত ভোট প্রদানের হার ৩২.৮৮ শতাংশ : ইসি সচিব ‎

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটাররা নির্বিঘ্নে ও স্বতঃস্ফূর্তভাবে ভোটকেন্দ্রে এসে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। দুপুর ১২টা পর্যন্ত নির্বাচনে ভোট প্রদানের হার ৩২ দশমিক ৮৮ শতাংশ।
‎
‎আজ দুপুরে রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এ কথা জানান।
‎
‎তিনি বলেন সকাল সাড়ে সাতটা থেকে ২৯৯ টি আসনের সবকটি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়েছে। কোনো একটা কেন্দ্রেও বিলম্বের কারণ ঘটেনি।
‎
‎ধানমন্ডির একটি কেন্দ্রে সকাল ৮টা ২০ মিনিটে নিজে ভোট দিয়েছেন উল্লেখ করে ইসি সচিব বলেন, 'দুপুর ১২ টা পর্যন্ত ৪২ হাজার ৬৫১ টা কেন্দ্রের মধ্যে ৩২ হাজার ৭৮৯ টা কেন্দ্রের খবর পেয়েছি সে অনুযায়ী ভোট প্রদানের হার ৩২ দশমিক ৮৮ শতাংশ।
‎
‎তিনি জানান, এবার তথ্য সংগ্রহের পদ্ধতি একটু চেঞ্জ করা হয়েছে। সে কারণে আমাদের লিড টাইমটা একটু বেশি লাগছে। কারণ আমরা অতীতে দেখেছি যে আপনার প্রিজাইডিং অফিসারের থেকে এটা তথ্য সংগ্রহ করতে গেলে সমস্যা হতো। সেই কারণে এবার এসিস্ট্যান্ট রিটার্নিং অফিসারের কাছ থেকে তথ্য সংগ্রহ করছি।
‎
‎বিভিন্ন জায়গায় বিচ্ছিন্ন কিছু ঘটনার কথা জানা গেছে উল্লেখ করে সচিব বলেন, বিভিন্ন জায়গায় বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটলেও এখন পর্যন্ত কোন ভোট কেন্দ্রের ভোট স্থগিত হয়নি। সেগুলো এখন নিয়ন্ত্রণে রয়েছে এবং স্থানীয় প্রশাসন তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছেন।
‎
‎তিনি জানান, মেহেরপুরে ভোট দিয়ে ফেরত যাওয়ার পথে একটা মারামারির ঘটনা ঘটেছে। দু’জন আহত হয়েছেন, প্রাথমিক চিকিৎসা নিয়ে তারা বাসায় চলে গেছেন। এখন পর্যন্ত হতাহতের কোন খবর পাওয়া যায়নি।
‎
‎স্বতঃস্ফূর্ততার জন্য ভোটারদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে তিনি এখনো যারা ভোট দেননি তাদের ভোট কেন্দ্রে এসে ভোট দেয়ার আহ্বান জানান।
‎
‎গতকাল ভোররাতে ময়মনসিংহের একটি আসনের এক ভোট কেন্দ্রের সহকারী প্রিজাইডিং অফিসার ইন্তেকাল করেছেন জানিয়ে সচিব তার মৃত্যুতে শোক প্রকাশ করেন। সেখানে আরেকজনকে দায়িত্ব দেয়া হয়েছে এবং ভোট গ্রহণ স্বাভাবিক রয়েছে বলে তিনি জানান।

মন্তব্য (০)





image

বাংলাদেশের জন্য সক্ষমতার সবটুকু করব: এরদোগান

১

নিউজ ডেস্কঃ জাতিসংঘের ৩১তম জলবায়ু সম্মেলনের (কপ-৩১) ফা...

image

এবার গোপালগঞ্জের ডিসিকেও সরিয়ে নিল সরকার

২

‎নিউজ ডেস্ক: গোপালগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মো. আরিফ-উজ-জামানকে প্রত্যাহ...

image

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর খরচ ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ...

৩

‎নিউজ ডেস্ক: মালয়েশিয়ায় কর্মী পাঠানোর খরচ ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ...

image

ডিএমপির নতুন অতিরিক্ত কমিশনার আব্দুল কুদ্দুস

৪

বাংলাদেশ পুলিশের বিসিএস (পুলিশ) ক্যাডারের চার কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।

...

image

গোপালগঞ্জ-ফেনীতে এসপি রদবদল

৫

নিউজ ডেস্কঃ গোপালগঞ্জ ও ফেনী জেলার পুলিশ সুপার (এসপি) প...

  • company_logo