• লিড নিউজ
  • জাতীয়

‎ক্যামেরা, ড্রোন ও অ্যাপের মাধ্যমে ভোটে নজর রাখছে ইসি ‎

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

‎নিউজ ডেস্কঃ নির্বাচন কমিশন (ইসি) কেন্দ্রীয়ভাবে চার ধরনের ক্যামেরা ব্যবহার করে ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণ করছে। এর মধ্যে রয়েছে-  বিমান বাহিনীর ইউএভি (আনম্যান এরিয়াল ভেহিকেল), ড্রোন, সিসিটিভি ও বডি-ওর্ন ক্যামেরা। যার মাধ্যমে সরাসরি আগারগাঁওয়ের নির্বাচন ভবন থেকে ভোটের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে নির্বাচন কমিশনের আইনশৃঙ্খলা সমন্বয় সেলের সদস্যরা।

‎এ ছাড়া, নির্বাচন সুরক্ষা (নির্বাচন সুরক্ষা) অ্যাপ ব্যবহার করে ভোটগ্রহণ কার্যক্রমে নজর রাখা হচ্ছে।
‎
‎বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর আগারগাঁওয়ে কেন্দ্রীয় আইন-শৃঙ্খলা সমন্বয় সেলের কর্মকর্তাদের মনিটরে লাইভ ভিডিও পর্যবেক্ষণ করতে দেখা যায়।
‎
‎কর্মকর্তারা জানান, সকাল সাড়ে ৭টায় পর্যবেক্ষণ শুরু হয়েছে। এ পর্যন্ত বড় ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। ইসি কর্মকর্তারা জানান, সকাল ৯টা পর্যন্ত সারা দেশে সাড়ে ১১ লাখের বেশি ভোট পড়েছে।

‎ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ মনিটরিং সেল পরিদর্শন করে সাংবাদিকদের বলেন, আমরা ভোটগ্রহণ পর্যবেক্ষণ করছি। আপনারাও পর্যবেক্ষণ করুন এবং আমাদের জানান।
‎
‎এর আগে, নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছিলেন, ড্রোন ও বডি ওর্ন ক্যামেরা থাকবে। ৯০ শতাংশেরও বেশি ভোটকেন্দ্রে সিসিটিভি থাকবে। সংবেদনশীল পরিস্থিতিতে সিদ্ধান্ত নেওয়ার জন্য বডি ওর্ন ক্যামেরায় অ্যাক্সেস থাকবে।
‎
‎আখতার আহমেদ আগেই বলেছিলেন, এই নির্বাচনে ২৫ থেকে ৩০ হাজার বডি ওর্ন ক্যামেরা ব্যবহার করা হবে। দুর্গা পূজার নিরাপত্তা কার্যক্রমে ব্যবহৃত একই অ্যাপ সক্রিয় থাকবে। এবার ২৯৯ আসনের ৪২ হাজার ৬৫১ ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। ৫০টি দল নির্বাচনে অংশ নিয়েছে। প্রার্থী দুই হাজার ২৮। ভোটার ১২ কোটি ৭৭ লাখেরও বেশি।

মন্তব্য (০)





image

বাংলাদেশের জন্য সক্ষমতার সবটুকু করব: এরদোগান

১

নিউজ ডেস্কঃ জাতিসংঘের ৩১তম জলবায়ু সম্মেলনের (কপ-৩১) ফা...

image

এবার গোপালগঞ্জের ডিসিকেও সরিয়ে নিল সরকার

২

‎নিউজ ডেস্ক: গোপালগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মো. আরিফ-উজ-জামানকে প্রত্যাহ...

image

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর খরচ ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ...

৩

‎নিউজ ডেস্ক: মালয়েশিয়ায় কর্মী পাঠানোর খরচ ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ...

image

ডিএমপির নতুন অতিরিক্ত কমিশনার আব্দুল কুদ্দুস

৪

বাংলাদেশ পুলিশের বিসিএস (পুলিশ) ক্যাডারের চার কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।

...

image

গোপালগঞ্জ-ফেনীতে এসপি রদবদল

৫

নিউজ ডেস্কঃ গোপালগঞ্জ ও ফেনী জেলার পুলিশ সুপার (এসপি) প...

  • company_logo