• রাজনীতি

শ্রীপুরে বিএনপি মনোনীত প্রার্থীকে নিয়ে অপপ্রচার, প্রতিবাদে সংবাদ সম্মেলন

  • রাজনীতি

ছবিঃ সিএনআই

শ্রীপুর(গাজীপুর) প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী অধ্যাপক ডাঃ এসএম রফিকুল ইসলাম বাচ্চুকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অপপ্রচারের বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন ও বিভিন্ন দপ্তরে অভিযোগ দায়ের করেছেন।

বুধবার(১১ ফেব্রুয়ারী) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সজীব আহমেদের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। এর পরপরই সংবাদ সম্মেলনে অভিযোগ করে বলেন, বরমী বরামা ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবুল কালাম নির্বাচনী আচরণবিধি ২০ লঙ্ঘন করে ১১ দলের জোটের নির্বাচনী প্রচারণা এবং আমার নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে তার ব্যক্তিগত আইডি থেকে বুধবার (১১ ফেব্রুয়ারী) সকালে আমার বিরুদ্ধে অপপ্রচার করে করে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করছে। তিনি যৌথ বাহিনীর কোন বক্তব্য ছাড়া আমার দুই কর্মী ৫ লাখ টাকাসহ আটক হয়েছে মর্মে ভুয়া তথ্য ছড়িয়ে দিয়ে নির্বাচন সম্পর্কে নেতিবাচক ধারণা তৈরি করে আমার মানসম্মান ক্ষুন্ন ও সামাজিকভাবে আমাকে হেয় করছে। প্রকৃত ঘটনা হলো গতকাল রাতে মাদক ও নগদ ৫ লাখ টাকাসহ দুই জনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।

অভিযুক্ত আবুল কালাম বলেন, একটি অনলাইনে এমন সংবাদ প্রকাশ হয়েছে দেখে আমি ফেসবুকে পোস্ট করছি।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমদ বলেন, গতকাল রাতে যৌথ বাহিনীর চেকপোস্টে তল্লাশিকালে তাদের দুজনকে আটক করা হয়েছে। এসময় বিদেশি মদ ও নগদ ৫ লাখ টাকা উদ্ধার করা হয়েছে। এবিষয়ে মামলা রুজু হয়েছে। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সজীব আহমেদ বলেন, এবিষয়ে বিএনপির মনোনীত প্রার্থী অধ্যাপক ডাঃ এসএম রফিকুল ইসলাম বাচ্চু একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। এবিষয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।

মন্তব্য (০)





image

গণভোটের গণরায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয়: ১১ দলীয় ঐক্য

নিউজ ডেস্কঃ গণভোটে জনগণের দেওয়া গণরায় পাশ কাটিয়ে সংসদীয় বিশ...

image

"আমরা রাজপথে তৈরি হয়েছি, রাজপথেই থাকব" নিরাপত্তা দিতে ব্য...

বগুড়া প্রতিনিধি : রাস্তায় চলাচলের সময় নারী ও সাধারণ মান...

image

এবার যাত্রাবাড়ীতে একের পর এক ককটেল বিস্ফোরণ, রিকশাচালক আহত

নিউজ ডেস্ক : রাজধানীর যাত্রাবাড়ী মোড়ে পরপর পাঁচটি ককটেল বিস্...

image

জনগণের সঙ্গে প্রতারণা না করলে লং মার্চের প্রয়োজন হতো না: ...

বগুড়া প্রতিনিধি : বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলী...

image

‎১৭ বছর শিক্ষাব্যবস্থা নিয়ে ছেলেখেলা করে জাতির মেরুদন্ড ভ...

নিউজ ডেস্ক: বিগত ১৭ বছর শিক্ষাব্যবস্থা নিয়ে ‘ছেলে...

  • company_logo